স্পোর্টস ডেস্ক , ৩ জুলাই:- জুলাইয়ের হচ্ছে এটিকে-মোহনবাগানের প্রথম বোর্ড মিটিং। প্রাথমিকভাবে জানা গিয়েছে ১০ জুলাই এটিকে-মোহনবাগানের মধ্যে প্রথম বোর্ড মিটিং হতে চলেছে। করোনা প্রকোপের কারণে পুরো বৈঠকটাই অবশ্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে হতে চলেছে। পরের সপ্তাহের শুক্রবার সংযুক্ত দুই ক্লাবের প্রথম বোর্ড মিটিংয়ের দিকে তাকিয়ে বাংলায় ফুটবল মহল। মোহনবাগান সমর্থকদের অনেক প্রশ্নের উত্তর এই বোর্ড মিটিংয়ে মিলতে পারে। প্রথমত নতুন দলের নাম এখনও চূড়ান্ত করা হয়নি। সেক্ষেত্রে ১০ জুলাইয়ের মিটিং শেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমেই সংযুক্তিকরণের পর নতুন ক্লাবের নাম ঘোষণা হতে পারে। বোর্ডের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা ও দুই পক্ষের বোর্ড ডিরেক্টররা বৈঠকে অংশ নেবেন। একশো বছরের ঐতিহ্যের সবুজ-মেরুন রঙ কি আগামী দিনে সংযুক্ত ক্লাবে থাকবে? বহু প্রতিক্ষীত এই প্রশ্নেরও উত্তর মিলতে চলেছে। নতুন দল কোন জার্সি পড়ে খেলবে বৈঠকে তাও চূড়ান্ত হবে। এটিকে-মোহনবাগান সংযুক্তিকরণের পর থেকেই নতুন ক্লাবের নাম, জার্সির রং ও প্রতীক নিয়ে প্রথম দিন থেকেই নানা জল্পনা চলছে। আসন্ন বৈঠকে এই সব জল্পনার অবসান ঘটাতে পারে।
Related Articles
স্নাতক স্তরে ফের একদফা ভর্তি প্রক্রিয়া শুরু করছে রাজ্য সরকার।
কলকাতা, ৩ নভেম্বর:- রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে স্নাতক স্তরে এখনও বেশকিছু আসন ফাঁকা থাকায় ফের একদফা ভর্তি প্রক্রিয়া শুরু করছে রাজ্য সরকার। উচ্চ শিক্ষাসচিব মনিশ জৈন এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন ওই সব শূন্য আসন পূরণের জন্য আরও একবার ভর্তি পোর্টাল খোলা হবে। আগামী ২৬ নভেম্বর পর্যন্ত এই ভর্তি প্রক্রিয়া চলবে। প্রয়োজনে ভর্তির জন্য […]
তৃণমূলে জিতে বিজেপিতে যোগ দিয়ে প্রধান, দুদিনের মাথায় আবারো ফিরলেন পুরনো দলেই।
হুগলি, ১৩ আগস্ট:- তৃণমূলের টিকিটে জিতে বিজেপিতে যোগ দিয়ে প্রধান হয়ে আবার তৃণমূলে ফিরলেন খানাকুলের অরুন্ডা গ্রাম পঞ্চায়েতের সদ্য নির্বাচিত প্রধান। গত দশ তারিখ বোর্ড গঠন হয় হুগলির খানাকুল এক নং ব্লকের অরুন্ডা গ্রাম পঞ্চায়েতে। বোর্ড গঠনের দিনে পড়তে পড়তে নাটকীয় ছবি ধরা পড়ে। এই পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ২৩ টি যার মধ্যে তৃণমূল জয় […]
করোনা পরিস্থিতিতে রেল পুলিশের রক্তদান বেলুড় রেল পুলিশ থানার উদ্যোগে।
হাওড়া,৪ এপ্রিল:- করোনা পরিস্থিতিতে গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। করোনা ভাইরাসের আতঙ্কে এতদিন ধরে বন্ধ ছিল রক্তদান শিবিরও। আর তাতেই রাজ্য জুড়ে তৈরি হয় রক্তের সঙ্কট। সেই সঙ্কট দূর করতে উদ্যোগী হয় রাজ্য সরকার। এবার এই মহৎ কাজে এগিয়ে এলেন জিআরপি’র কর্মীরা। বৃহস্পতিবার সকালে হাওড়া স্টেশনে জিআরপি থানার ব্যবস্থাপনায় রক্তদান শিবিরের পর শনিবার সকালে […]










