হুগলি , ৪ ডিসেম্বর:- উত্তরপাড়া শ্রীরামপুর ব্লকের প্রথম দুয়ারে সরকার কর্মসূচি শুরু হলো কানাইপুর থেকে। শুক্রবার কানাইপুর গ্রামপঞ্চায়েত ভবনে শুরু হয় দুয়ারে সরকার কর্মসূচি। উপস্থিত ছিলেন শ্রীরামপুরের বিডিও দিপাঞ্জন নস্কর, কানাইপুর গ্রামপঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদব সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা।এদিন কানাইপুরে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হওয়ায় বিভিন্ন সরকারি প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে ভিড় জমায় এলাকার বাসিন্দারা।স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী সহ বিভিন্ন সরকারি প্রকল্পে নিজের এলাকায় নাম নথিভুক্ত করার সুযোগ পেয়ে খুশি সাধারণ মানুষরা।
Related Articles
ভবানীপুরে নিজের রেকর্ড ভাঙ্গার পাশাপাশি জয়ের হ্যাটট্রিক করলেন মমতা।
কলকাতা, ৩ অক্টোবর:- ভবানীপুর কেন্দ্রে জয়ের হ্যাটট্রিক গড়লেন মমতা। জয়ী হলেন ৫৮ হাজার ৮৩৫ ভোটের ব্যবধানে। গড়লেন রেকর্ডও। ২০১১ সালে নিজের জয়ের ব্যবধানকেই ছাপিয়ে গেলেন তিনি। সেই সময় তাঁর জয়ের ব্যবধান ছিল ৫৪ হাজার ২১৩। আজ, রবিবার ভবানীপুর উপনির্বাচন সহ আজ বাংলার মোট তিন বিধানসভা কেন্দ্রে ভোট গণনা ছিল। তবে এদিন সকাল থেকেই বাংলা সহ […]
হুগলী-চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ
হুগলি, ৫ মে:- হুগলী-চুঁচুড়া পৌরসভায় ফের একবার অস্থায়ী পৌর কর্মচারীদের অসন্তোষ। দৈনিক ১০০ টাকা মজুরি বৃদ্ধির দাবি এবং অনুপস্থিত তথা ‘ভূতুড়ে’ কর্মচারীদের চিহ্নিত করে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের দাবিতে আজ পৌরসভা চত্বরে বিক্ষোভে সামিল হন অস্থায়ী শ্রমিক সংগঠনের সদস্যরা। এই দিন পৌর প্রধান অমিত রায়ের দপ্তরের সামনেই অবস্থান বিক্ষোভ করেন কর্মচারীরা। এর আগেও সঠিক সময়ে বেতন […]
শিবপুর আইআইইএসটি’তে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা ব্যাবস্থা চালু করতে এগিয়ে এলেন এক প্রাক্তনী।
হাওড়া , ১৮ আগস্ট:- করোনা আবহে এবারে শিক্ষাক্ষেত্রে অভিনব পদক্ষেপ নিতে চলেছে শিবপুরের ইন্ডিয়ান ইন্সটিটিউট ওফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তিন দিন আগেই এই সংক্রান্ত মৌ স্বাক্ষর হয়েছে। উত্তরসূরিদের শিক্ষায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এই শিক্ষা প্রতিষ্ঠানেরই এক প্রাক্তনী। দুই পর্যায়ে এই ডিজিটাল এডুকেশন হাব তৈরির জন্যে তিনি তাঁর মায়ের স্মৃতিতে ১ কোটি টাকা দেবেন। উনি […]








