হুগলি,১৩ জানুয়ারি:- ব্যাঙ্কের ভীতরেই ব্যাগ কেটে টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়ায় ।সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে অপরাধীর খোঁজে পুলিশ। চুঁচু্ড়া আখনবাজার এস বি আই ব্রাঞ্চে আজ বারোটা নাগাদ পেনশান তুলতে যান পিয়ারাবাগানের বাসিন্দা বীনা চক্রবর্তী।সত্তরোর্ধ্ব বীনা দেবী কাউন্টার থেকে ২১ হাজার টাকা তুলে কাঁধে ঝোলানো লেদার ব্যাগে রাখেন।তারপর পাশবই আপডেট করার লাইনে দাঁড়ান।কিয়স্কে পাশবই আপডেট না হওয়ায় আবার কাউন্টারে যান। সেখানেই এক গ্রাহক দেখতে পান তাঁর ব্যাগ কাটা।বীনা দেবী দেখেন তার পুরো টাকাটাই খোয়া গেছে।
ব্যাঙ্ক ম্যানেজারকে জানালে ম্যানেজার থানায় অভিযোগ করতে বলেন।চুঁচু্ড়া থানায় অভিযোগ জানান বিদ্যুৎ দপ্তরের অবসর প্রাপ্ত কর্মি বীনা চক্রবর্তী।পুলিশ ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।দিনে দুপুরে ব্যাঙ্কের মধ্যে ব্যাগ কেটে টাকা চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।স্টেট ব্যাঙ্কের নিজস্ব নিরাপত্তা রক্ষী রয়েছে দুজন।তা সত্ত্বেও ব্যাঙ্কের ভীতর দুষ্কৃতিরা এই ধরনের কাজ করতে সমর্থ হচ্ছে।Related Articles
শ্রাবণী মেলায় ডেঙ্গু বাড়ার আশঙ্কা,মোকাবিলায় ব্যবস্থা।
হুগলি, ২৫ জুলাই:- ডেঙ্গু আক্রান্ত বাড়ছে হুগলি জেলায়, এখনো মৃত্যু না হলেও তিনশ ছুঁয়েছে আক্রান্ত, মোকাবিলায় একাধিক ব্যবস্থা প্রশাসনের। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক্রমা ভূঁইয়া জানিয়েছেন, গত বছর হুগলিতে সাত হাজারের বেশি ডেঙ্গু আক্রান্ত ছিল। চলতি বছরে জানুয়ারী মাস থেকে জুলাই পর্যন্ত হুগলি জেলায় ডেঙ্গু আক্রান্ত ৩০০ ছাড়িয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ২০ জন। হুগলির শ্রীরামপুর, চন্দননগর, চুঁচুড়ায় […]
এবার আদিবাসী সম্প্রদায়ের পুরোহিতদেরও সরকারি ভাতায় অন্তর্ভুক্ত করা হলো।
কলকাতা , ১৬ অক্টোবর:- আদিবাসী সম্প্রদায়ের পুরোহিতদের অন্তর্ভুক্ত করে রাজ্য সরকার দ্বিতীয় দফার পুরোহিত ভাতার তালিকা তৈরির কাজ শুরু করেছে। নবান্ন সূত্রে খবর, রাজ্যের সনাতনী পুরোহিতদের নাম তালিকাভুক্ত করার জন্য জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছিল। প্রথম দফার তালিকা ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে। তাঁদের ভাতা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।তাই দ্বিতীয় পর্যায়ের তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। […]
রাজভবনে আটকে থাকা বকেয়া ফাইল দ্রুত খতিয়ে দেখার নির্দেশ রাজ্যপালের।
কলকাতা, ৭ মার্চ:- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ, বকেয়া ফাইল ও বিভিন্ন বিলের নিষ্পত্তিতে রাজভবন এবার থেকে ফাস্ট ট্র্যাক মোডে কাজ করবে। রাজভবন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রাজভবনে প্রচুর ফাইল আটকে রয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে জানিয়েছেন। রাজ্যপাল তা খতিয়ে দেখে জানতে পারেন আটকে থাকা ফাইলের মধ্যে বেশিরভাগই শিক্ষা […]








