হুগলি , ৪ ডিসেম্বর:- ভোট বয়কটের হুমকি এবারে সিভিল ডিফেন্স কর্মীদের! জেলার প্রায় শ’দেড়েক সিভিল ডিফেন্স কর্মীরা আজ স্থায়ীকরনের দাবীতে মিছিল করে এসে ডিএম অফিসের সামনে বিক্ষোভ দেখায়। তাঁদের বক্তব্য বিপর্যয় এলেই সরকার তাঁদের ব্যাবহার করে। জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা সামনে থেকে আমফান থেকে করোনার মত বিপর্যয় থেকে মানুষকে রক্ষা করে। কিন্তু বিপর্যয় মিটে গেলেই তাঁদেরকে ভূলে যায় সরকার। সেসময় তাঁদের রুজি-রুটিতে টান পরে। তাই অবিলম্বে তাঁদের স্থায়ীকরন সহ মোট ১৩দফা দাবীতে তাঁরা আজ হুগলীর জেলাশাসককে স্মারকলিপি প্রদান করেন। এই কর্মসুচি থেকেই অবিলম্বে তাঁদেরকে স্থায়ীকরন করা না হলে তাঁরা ভোট বয়কটের ডাক দেন।
Related Articles
ভদ্রেশ্বরের তেঁতুলতলায় পুরুষরাই নারী বেশে জগদ্ধাত্রী প্রতিমা বরণ করেন
হুগলি , ২৪ নভেম্বর:- হুগলি জেলার ভদ্রেশ্বরে তেঁতুলতলার জগদ্ধাত্রী পুজো প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম। এবার এই পুজো ২২৮ বছরে পদার্পন করেছে। এই প্রাচীন পুজোর এক অভিনব বৈশিষ্ঠ রয়েছে। মঙ্গলবার দশমীর দিনে এখানে দেখা গেল পুরুষরা নারী বেশে জগদ্ধাত্রী প্রতিমা বরণ করছেন ।পুজো কমিটির সদস্যরা জানান এই বরণ প্রথা এখানে খুবই প্রাচীন দীর্ঘদিন ধরে চলে আসছে […]
স্থায়ী অধ্যক্ষ নিয়োগ।
কলকাতা, ৩ এপ্রিল:- রাজ্যের ১০০টির বেশি কলেজে স্থায়ী অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিল কলেজ সার্ভিস কমিশন। অধ্যক্ষ নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়ার কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। খুব শিগগিরই নিয়োগ তালিকা প্রকাশ করা হবে। কমিশন সূত্রে জানা গেছে, আবেদনকারীদের মধ্যে ২২০ জন ইন্টারভিউয়ে হাজির হয়েছিলেন। রাজ্যের যে সব কলেজে পূর্ণ সময়ের অধ্যক্ষ নেই, সেগুলির বেশিরভাগই গ্রামাঞ্চলের। স্থায়ী […]
কলকাতায় এখন ৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে।
কলকাতা ,২০ মার্চ:- ২০২১-এর বিধানসভা নির্বাচন ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে নির্বাচন করাটাই নির্বাচন কমিশনের এক এবং অন্যতম লক্ষ্য। তাই রাজ্যের সর্বত্র সেনা বাহিনীর রুট মার্চ শুরু হয়ে গেছে। কলকাতা পুলিশ এলাকায় রোজ সকাল ৯টা থেকে একটা এবং বিকেল ৫টা থেকে ৯টা পর্যন্ত সেনা বাহিনীর রুট মার্চ চলছে। […]









