প্রসেনজিৎ মাহাতো , ২ ডিসেম্বর:- জোড়া হারে তুলকালাম এসসি ইস্টবেঙ্গল। পড়শি ক্লাব এটিকে মোহনবাগানে যখন বসন্ত, লাল–হলুদে তখন বিতর্কের গনগনে আঁচ। কোচ রবি ফাউলারের মন্তব্যে ঝড়। পাল্টা দিতে ছাড়ছেন না প্রাক্তন ফুটবলার তথা স্বদেশি চাণক্যরা। মুম্বই ম্যাচ হেরে ফাউলার বলেছেন, ‘ভারতীয় ফুটবলারদের দেখে মনে হয়েছে, এদের কেউ কখনও কোচিং করাননি।’ ব্যস, তাতেই আগুনে ঘি পড়েছে। চটে লাল প্রাক্তনরা। সুব্রত ভট্টাচার্য একহাত নিলেন ফাউলারকে। বলেন, ‘উনি কী কোচিং করাচ্ছেন আমরা দেখতেই পাচ্ছি। উনি বেশি কথা না বলে দেশে ফিরে যান এক্ষুণি। ও অনেক বড় মাপের ফুটবলার হতে পারেন। কোচ হিসেবে যদি বড় কোচ হতেন, তাহলে নিজের দেশেই কোচিং করাতেন। এখানে কেন এলেন? সব জানি। বেশি মুখ খুললেই বিপদ। এখন ভারতীয় ফুটবলে স্পনসর রয়েছে। টাকা রয়েছে। বিদেশি থেকে উড়ে আসে আর টাকা কামিয়ে নিয়ে যায়। এই কোচের তত্ত্বাবধানে থাকলে ইস্টবেঙ্গল বেিশদূর এগোতে পারবে না।’
Related Articles
ফের বিধানসভার বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৪ ফেব্রুয়ারি:- ফের বিধানসভার বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী। চলতি অধিবেশনে বাজেট পেশের দিন বিধানসভায় ছিলেন মুখ্যমন্ত্রী। তবে সেদিন সভার অন্দরে তিনি আলাদা করে কোনো বক্তব্য রাখেননি। তবে সূত্রের খবর বৃহস্পতিবার বিধানসভায় বাজেট আলোচনায় অংশ নেবেন তিনি। বিধানসভা সূত্রে খবর, বৃহস্পতিবার প্রথমার্ধের অধিবেশনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। নারী শিশু সমাজকল্যাণ দফতরের বাজেট নিয়ে আলোচনায় অংশ নিতে পারেন […]
নৈহাটিতে বিষ্ফোরন ঘটিয়েছে বাংলাদেশের জেহাদিরা বলেন বিজেপি রাজ্য সাধারন সম্পাদক সায়ন্তন বসু।
হুগলি,১৬ জানুয়ারি:– নৈহাটিতে বিষ্ফোরন ঘটিয়েছে বাংলাদেশের জেহাদিরা, সিই দেশের মুসলমানেরা। আজ চুঁচুড়া ঘড়ির মোড়ে আয়োজিত বিজেপির প্রধানমন্ত্রী অভিনন্দন সভার মঞ্চে একথাই বলেন দলের রাজ্য সাধারন সম্পাদক সায়ন্তন বসু। এদিন সিএএ-র সমর্থনে আয়োজিত এই সভায় প্রধান বক্তা হিসাবে হাজির থাকার কথা ছিলো রাজ্যনেতা মুকুল রায়ের। তবে এদিন তিনি না এলেও সায়ন্তন বসুর পাশাপাশি উপস্থিত হয়েছিলেন সাংসদ […]
হাওড়া থানায় এফআইআর কপি জমা দেওয়া হল।
হাওড়া, ১২ অক্টোবর:- বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানে বলবিন্দর সিং এর ‘হেনস্থা’র ঘটনা নিয়ে এফআইআর করা হল। দিল্লি শিখ গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট মণজিন্দর সিংহ সিরসা সহ তিনজনের এক প্রতিনিধি দল সোমবার সেই কপি নিয়ে হাওড়া থানায় জমা দেন। কথা বলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে। পরে সাংবাদিকদের তাঁরা বলেন, আমরা একটা অভিযোগ জমা দিয়েছি। পুলিশ […]







