কোচবিহার , ২ ডিসেম্বর:- ফের সাফল্য তুফানগঞ্জ থানার পুলিশের। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ৩১ নং জাতীয় সড়কের বলরামপুর চৌপথি থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি শাটার, একটি রাউন্ড লাইভ গোলাবারুদ সহ মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি একটি ৭.৬৫ মিমি পিস্তল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম বিবিশন কার্জি। ধৃত ওই ব্যক্তি কোচবিহারের জিরানপুরের বাসিন্দা। ধৃতকে আজ আদালতে তোলা হয়েছে।
Related Articles
হাওড়ায় আগুন।
হাওড়া , ১৩ ডিসেম্বর:- হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকায় আগুন। একটি বাড়িতে আগুন লাগে। রাত সাড়ে ৯টা ঘটনাটি ঘটে। দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। আগুন এখন প্রায় নিয়ন্ত্রণে। বাড়িতে মহিলা সহ তিনজন ছিলেন। সকলকেই নিরাপদে উদ্ধার করা হয়। কোনও হতাহতের খবর নেই। কিভাবে আগুন লাগল জানার চেষ্টা চলছে। সালকিয়া চৌরাস্তা সংলগ্ন হাসনা বিবি লেনের এই ঘটনায় […]
গ্রেপ্তার হওয়া ৪ জন অভিযুক্তকেই হেফাজতে নেওয়ার আবেদন সিবিআই এর।
কলকাতা , ১৭ মে:- নারদ কাণ্ডে রাজ্যের মন্ত্রী বিধায়কদের গ্রেপ্তারিকে কেন্দ্র করে সরগরম কলকাতা থেকে জেলা। নিজাম প্যালেস থেকে শুরু করে রাজভবন এবং জেলায় জেলায় দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। দফায় দফায় বিক্ষোভ রণক্ষেত্রের চেহারা নেয় নিজাম প্যালেস চত্বর। নেতাদের গ্রেফতার করে নিজাম প্যালেসে আনার পরই, উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। […]
ট্রেনের ইঞ্জিনের মাথায় উঠে পড়লেন যুবক।
হাওড়া, ৫ জানুয়ারি:- ট্রেনের ইঞ্জিনের মাথায় উঠে পড়লেন মানসিক ভারসাম্যহীন এক যুবক। নিমেষের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। হাওড়া স্টেশনের ১৮ নম্বর প্লাটফর্মের ঘটনা। শুক্রবার গভীর রাতে ওই ঘটনা ঘটে যা ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। ব্যাঙ্গালোর হাওড়া প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনে উঠে পড়েন ঝাড়খণ্ডের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন ওই যুবক। Post Views: 296









