প্রসেনজিৎ মাহাতো , ১ ডিসেম্বর:- জোড়া ম্যাচে হার। পয়েন্ট টেবিলে সবার নীচে। স্বভাবতই হতাশ এস সি ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার। ম্যাচ শেষে টিভি ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘৩-০ হারে আমি হতাশ। তবে এখনই হাল ছাড়ার প্রশ্ন নেই। লম্বা লিগ। আমাদের এগিয়ে যেতে হবে।’ হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে আলাদা করে কারও নাম উল্লেখ করেননি লিভারপুল কিংবদন্তি। বলেন, ‘ব্যক্তিগত ভুলের খেসারত দিতে হল আমাদের। পরের ম্যাচে নামার আগে ছেলেদের আরও পরিশ্রম করতে হবে। ভুল শুধরে মাঠে নামতে হবে।’ এই হারের জন্য নির্দিষ্ট করে কোনও ফুটবলারের নাম মুখে না এনে ফাউলার শুধু বলছেন, ‘ভারতীয় ফুটবলারদের আরও বেশি করে নিজেদের মেলে ধরতে হবে। বোঝাপড়ার অভান হচ্ছে। যত দ্রুত সম্ভব সম্যসাগুলি মেটাতে হবে।’ তাঁর সংযোজন, ‘টুর্নামেন্টের শুরুতেই প্রথম দুটো কঠিন ম্যাচ। আরও ম্যাচ রয়েছে। পরিকল্পনা করে এগোতে হবে। ছেলেদের সঙ্গে কথা বলবো…’
Related Articles
বিদ্যুতের লাইন কাটতে গিয়ে পোষ্টে বেঁধে মারধর বিদ্যুৎ কর্মীকে !
সুদীপ দাস ২১ মার্চ:- বিদ্যুতের লাইন কাটতে গিয়ে প্রহৃত বিদ্যুৎ কর্মীরা। পোষ্টে বেঁধে মারধর করা হলো একজনকে। কিল, চড়, ঘুষির পাশাপাশি রডের আঘাতে জখম আরও দুই। ঘটনায় একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বাকি দুজন চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার বেলার দিকে ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার দেবানন্দপুরের চন্দনপুর এলাকায়। আহত তিনজনের নাম বাবলু সর্দার, […]
ভ্যাকসিন নিয়ে চরম বিশৃঙ্খলা আরামবাগের চাঁদুরে।
আরামবাগ, ৩ সেপ্টেম্বর:- ভ্যাকসিন নিয়ে বিশৃঙ্খলা থেকে চরম উত্তেজনা ছড়ালো আরামবগের চাঁদুরের ভাটার মোড় এলাকার পৌর স্বাস্থ্য কেন্দ্রে। ঘটনা স্থলে আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী ও আইসি বরুন ঘোষ। স্থানীয় মানুষের দাবী, সকাল থেকে যারা ভ্যাকসিনের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে তারা ভ্যাকসিন পাচ্ছে না। অথচ বাইরে থেকে হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা পরিচিত ব্যক্তিদের ভ্যাকসিন দিয়ে […]
হাওড়া জেলা বইমেলার শুভ সূচনা।
হাওড়া, ২৬ জানুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর অনুমোদিত স্থানীয় গ্রন্থাগার কর্তৃক আয়োজিত ৩২তম হাওড়া জেলা বইমেলার শুভ সূচনা হলো। ২৬ জানুয়ারি মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের দিন দুপুরে হাওড়ার শরৎ সদন প্রাঙ্গণে এই বইমেলার শুভ সূচনা হয়। বইমেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। এ বছরে মেলার থিম ‘ভারতের সংবিধান, […]








