কলকাতা , ১ ডিসেম্বর:- সমস্ত জল্পনার অবসান ঘটলো।অন্য কোনো দলে যোগ দিচ্ছেন না শুভেন্দু অধিকারী। আপাতত তৃণমূল দলেই থাকছেন তিনি। এমনই দাবি তৃণমূল কংগ্রেসের। এদিন উত্তর কোলকাতার একটি বাড়িতে অভিষেক ব্যানার্জী সৌগত রায়, সুদীপ বন্দোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের সাথে বৈঠক হয় শুভেন্দু অধিকারীর। এই বৈঠকে মধ্যস্থতা করেন সুদীপ ব্যানার্জী ও সৌগত রায়। দীর্ঘ দু ঘন্টা বৈঠক শেষে সৌগত রায় জানান আলোচনা ফলপ্রসূ হয়েছে। দলেই থাকবে শুভেন্দু। বাকি যা বলার শুভেন্দু বলবে। সূত্র মারফত যা জানা যাচ্ছে বুধবার শুভেন্দু হয়তো নিজেই সেই কথা জানাবেন। দীর্ঘ জল্পনার অবসান ঘটার কথা জানতে পেরে খুশি তৃণমূল কর্মী সমর্থকরা।
Related Articles
রক্তের চাহিদা মেটাতে মহতি উদ্যোগ, রিষড়া বাগপাড়া ছায়ানীর ক্লাবের
হুগলি, ১৭ আগস্ট:- গ্রীষ্মের দাবদাহে রক্তের চাহিদা মেটাতে গত ২৩ বছর ধরে রিষড়ার বাগপাড়ার ছায়ানীড় ক্লাব রক্তদান শিবিরের আয়োজন করে। রবিবার সেই রক্তদান শিবিরে এসে বহু মানুষ রক্তদান করে মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়ালেন। রিষড়ার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র এদিনের এই শিবিরে এসে সংগঠনের সদস্যদের ভূয়সী প্রশংসা করে জানান, মনুষ্য জীব সমাজের শ্রেষ্ঠ হিসেবে নিজেদের জাহির […]
২০২৪ এর ফলাফলের পর মোদীকে কোন আশ্রমে অধিষ্ঠান করতে হবে, শ্রীরামপুরে কল্যাণ।
হুগলি, ১৫ এপ্রিল:- ভারতবর্ষের ১৪০ কোটি মানুষ বিচার ব্যবস্থার দিকে তাকিয়ে আছে কারন যখনই যে সরকার গণতন্ত্রের উপর আঘাত হানার চেষ্টা করেছে তখনই মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিচার ব্যবস্থা। এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে বিজেপি নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। এমন সময় হাত জোর করে বিচার ব্যবস্থার দিকে তাকিয়ে আছি, শ্রীরামপুরে প্রচারে বেরিয়ে বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সারা […]
সেই রাতে চাদরের রঙ নিয়ে সাংবাদিক বৈঠক ডিসি সেন্ট্রালের।
কলকাতা, ৩০ আগস্ট:- আর জি কর মেডিক্যালে নিহত নির্যাতিতার দেহ ঢাকা ছিল কোন রঙের চাদরে, সেই বিষয়ে তৈরি হয়েছে রহস্য। আজ সন্ধ্যেবেলায় কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি সাংবাদিক বৈঠক করে জানান, ‘চাদরের রং ছিল নীল। ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি করা হয়েছে। আমরা সিজার করেছি নীল রংয়ের চাদর। সবুজ বা লাল রঙের চাদর ছিল না। লাল […]











