হুগলি,১৩ জানুয়ারি:- ৩০ তম রিষড়া মেলায় একান্ত সাক্ষাৎকারে পৌরপ্রতিনিধি শীতল ঘটক বলেন হুগলি জেলার সবথেকে বড় রিষড়া মেলা। দূরদূরান্ত থেকে মানুষ এখানে ব্যাবসা করতে আসে। রিষড়া পৌরসভায় বিজয় সাগর মিশ্র পৌরপ্রধান হবার পর থেকেই এই মেলা আরো উন্নতি হয়েছে। সব পৌর প্রতিনিধিরাই একসঙ্গে সহযোগিতা করেছে বলেই মেলার উন্নতি। পাশাপাশি তাপস সরখেল বলেন এবারের মেলার আয়োজন অন্যবারের থেকে অনেক আলাদা। এই মেলা মিলনমেলায় পরিণত হয়েছে।মুম্বাইয়ের একগুচ্ছ সঙ্গীতশিল্পীর উপস্থিতিতে এবারে রিষড়া মেলা জমজমাট।
হারহিম করা ঠান্ডাকে আজ হার মানালো রিষড়া পুরসভা আয়োজিত এই উৎসব। সোমবার সকাল থেকেই হিমেল পরশে জবুথবু অবস্থা হুগলি জেলাবাসীর। প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরেই বের হননি। তবে সবকিছুকে উপেক্ষা করে এদিন রিষড় মেলায় কিন্তু সাদারনের ভিড় উপচে পড়লো। প্রত্যেকবছরই এই মেলা জনসাধারনের কাছে এক শীতকালিন উৎসব হয়ে ওঠে। এবারেও তার ব্যাতিক্রম হয়নি। আর হবে নাই বা কেনো এই মেলা তো শুধুই মেলা নয়, এই মেলা হলো রিষড়া শহরের এক ঐতিহ্য। রিষড়ার জগদদ্ধাত্রী পুজোর মতই “রিষড়া মেলা” আজ সকলের কাছে এক মিলন উৎসবে পরিণত হয়েছে।Related Articles
ট্যুরিজম ব্যাবসার নামে বিয়ের প্রলোভন দিয়ে একাধিক মহিলার সঙ্গে সহবাসের অভিযোগে ধৃত সিঙ্গুরে।
হুগলি, ২২ মে:- ট্যুরিজম ব্যাবসার নাম করে একাধিক মহিলার সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস ও ধর্ষণ করার অভিযোগে সিঙ্গুর থানার পুলিশ গতকাল গভীর রাতে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে কোলকাতা বিধাননগর সিটি পুলিশের নারায়ণপুর এলাকার হোটেল পালকি প্যালেস থেকে গ্রেফতার করে নিয়ে আসে। ধৃতের বিরুদ্ধে জামিন অযোগ্য ধাড়ায় মামলা দায়ের করে চন্দননগর মহকুমা আদালতে পাঠানো […]
ফের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু উত্তরপাড়ায়।
হুগলি, ১০ নভেম্বর:- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মূত্যু হল উত্তরপাড়া ভদ্রকালীর বাসিন্দা স্বপন ঘোষের। ৫৩ বছরের স্বপন বাবু পেশায় ব্যবসায়ী। কয়েক দিন আগে তিনি প্রবল জ্বরে আক্রান্ত হন। জ্বর না কমায় গত ৪ নভেম্বর স্বপন বাবু উত্তরপাড়ার একটি নার্সিং হোমে ভর্তি হন। স্বপন বাবুর অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার সিএমআরআই-তে ট্রান্সফার করা হয়। ক্রমশ তার অবস্থার […]
উত্তরপাড়ার বেসরকারি হাসপাতাল কমলা রায় করোনা চিকিৎসার জন্য সরকার দিতে প্রস্তুত।
হুগলি , ২৯ মার্চ:- করোনা ভাইরাসের জন্য কেন্দ্রীয় সরকার সহ বিভিন্ন রাজ্যে সরকার দিন রাত এক করে দেশের প্রতিটি মানুষ কে কি ভাবে সুরক্ষিত রাখা যায় তার জন্য কাজ করছেন।সাধারণ মানুষ কে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখার জন্য বেসরকারি হাসপাতালের চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মীরাও বসে নেই।তাই করোনা মোকাবিলায় এগিয়ে আসলো উত্তরপাড়া এলাকার নামজাদা একটি […]







