হাওড়া , ১ ডিসেম্বর:- হাওড়ার লিলুয়ার কুন্দন লেনে একটি লোহার কারখানায় মঙ্গলবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় পৌনে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কারখানাটি ভস্মীভূত হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এদিন দুপুর ১২-২৫ মিনিট নাগাদ লিলুয়ার কুন্দন লেনে ঘটনাটি ঘটে। জানা গেছে, ভার্নিস অয়েল মজুত ছিল সেখানে। তবে, কি কারনে এই অগ্নিকান্ড তা জানা যায়নি। হিট চেম্বার থেকেই এই অগ্নিকান্ড হতে পারে বলেও অনুমান করা হচ্ছে। ওই কারখানায় অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
Related Articles
শীলতাহানির প্রতিবাদ করায় মারধরের অভিযোগ উঠল ছাত্রীর পরিবারের উপর।
মালদা , ১৪ আগস্ট:- এক নাবালিকা ছাত্রীকে শীলতাহানি । শীলতাহানির প্রতিবাদ করতে গেলে ব্যাপক মারধর ছাত্রীর বাবা মাকে । ঘটনাটি মালদার মানিকচক থানার নাজিরপুর অঞ্চলের লক্ষীকোল গ্রামে। জানা গেছে গতকাল রাত নটা নাগাদ পাশের পাড়ায় একটি বিয়ে বাড়িতে যাওয়ার সময় পাড়ারই চার যুবক সপ্তম শ্রেণীর ছাত্রীর পথ আটকায় এবং তার শীলতাহানি করে বলে অভিযোগ । […]
কুকুরের কামড়ে জখম হনুমানকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিল গ্রামবাসীরা।
হুগলি, ৩০ নভেম্বর:- কুকুরের কামড়ে জখম হনুমান কে উদ্ধার করে বাড়িতে এনে চিকিৎসা শুরু করল সিঙ্গুরের ঘনশ্যামপুর গ্রামের বাসিন্দারা। পড়ে বনদফতর থেকে আহত হনুমান কে সল্টলেক রেসকিউ সেন্টারে নিয়ে যায়। গতকাল সন্ধ্যায় হনুমান টিকে কুকুর ঘিরে ধরে কামড়ানোর সময় উদ্ধার করে বাসিন্দারা। এরপর রক্তাক্ত অবস্থায় হনুমান কে উদ্ধার করে বাড়িতে এনে সেবা শুশ্রসা শুরু করে। […]
অশনি’র মোকাবিলায় প্রস্তুতি সরকারের তরফ থেকে জেলা প্রশাসনের তরফ থেকে করা হয়েছে তা নিয়ে মন্ত্রী অরূপ রায়ের বক্তব্য।
হাওড়া, ৯ মে:- ঘূর্ণিঝড় অশনি’র মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি যাবতীয় ব্যবস্থা রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে। এর আগে আমফানের সময় বা ইয়াশের সময় যেভাবে গোটা পরিস্থিতি সামলানো হয়েছিল, সেভাবেই এই ঘূর্ণিঝড়ের প্রস্তুতি এবং মোকাবিলা করা হবে। ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকার কি কি আগাম ব্যবস্থা নিয়েছে এনিয়ে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় সোমবার হাওড়ায় বলেন, “গত বছর […]










