প্রসেনজিৎ মাহাতো , ২৫ নভেম্বর:- ফুটবলের রাজপুত্র নেই। না ফেরার দেশে চলে গেলেন দিয়েগো আর্মান্দো মারাদোনা।বিশ্ব ফুটবলের কাছে অপূরণীয় ক্ষতি। ৬০ বছর বয়সে মারা গেলেন ফুটবলের ঈশ্বর দিয়েগো মারাদোনা। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। মস্তিষ্কে রক্তপাতের সমস্যা নিয়ে কয়েক দিন আগে থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে গোটা দুনিয়া জুড়ে শোকের ছায়া। সৌরভ গঙ্গোপাধ্যায় লেখেন, “আমার নায়ক আর নেই । ফুটবলের জাদুকর শান্তিতে ঘুমোন । আমি আপনার জন্যই ফুটবল দেখতাম ।”সুব্রত ভট্টাচাৰ্য বলেন, ‘আমার গুরু। এই মানুষ আর আসবে না।’অভিনেতা রুদ্রনীল ঘোষ বলেন, “মারাদোনার মৃত্যু খুবই কষ্টের ।” দীপেন্দু বিশ্বাস বলেন, “ফুটবলে সবথেকে দুঃখজনক ঘটনা ।”প্রাক্তন ফুটবলার গ্যারি লিনেকার টুইটে লেখেন, “ভগবানের হাতে শান্তি পান ।”তুলসীদাস বলরাম বলেন, ‘২০২০ আর কী কী কেড়ে নেবেন বলুন তো ?’
Related Articles
বৈদ্যবাটি পৌরসভায় প্রশাসনিক মণ্ডলীতে পুনরায় বহাল সুবীর ঘোষ।
হুগলি, ১৮ আগস্ট:- গতকাল সারা রাজ্যের বিভিন্ন পৌরসভা গুলির প্রশাসনিক পদে ব্যাপক রদবদল হয়েছে। হুগলির শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সুবীর ঘোষের নাম প্রশাসনিক মন্ডলীর তালিকা থেকে বাদ গিয়েছিল, এর ফলে এলাকায় তৃণমূল কর্মীদের মধ্যে হতাশা নেমে এসেছিল। তাদের বক্তব্য শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের কো অর্ডিনেটর সুবীর ঘোষ একজন প্রকৃত সমাজসেবী। […]
সবুজ-মেরুণ জার্সিতেই এটিকে-মোহনবাগান।
স্পোর্টস ডেস্ক, ১০ জুলাই:- ঐতিহ্যের সবুজ মেরুণ জার্সিতেই আইএসএল খেলবে এটিকে-মোহনবাগান। নতুন ক্লাবের প্রতীকেও পাল তোলা নৌকাই রাখা হয়েছে। কেবল সেই প্রতীকে যুক্ত হয়েছে এটিকের নাম। শুক্রবার এটিকে-মোহনবাগানের প্রথম বোর্ড মিটিংয়ে নেওয়া হল একগুচ্ছ সিদ্ধান্ত। মোহনবাগানের ৮০ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন শিল্পপতি তথা এটিকে মালিক সঞ্জীব গোয়েঙ্কা। খুব স্বাভাবিক ভাবেই সংযুক্ত দলের প্রথমেই থাকছে এটিকের […]
পুজোয় ছাড় নৈশ বিধিনিষেধে , তবে চলবে না লোকাল ট্রেন।
কলকাতা, ৩০ সেপ্টেম্বর:- করোনা জনিত বিধিনিষেধের মেয়াদ আরো একদফা বাড়ালো রাজ্য সরকার। তবে আসন্ন পুজোর দিন গুলোতে শিথিল করা হলো নৈশকালীন কড়াকড়ি। তবে এই পর্বেও লোকাল ট্রেন চলাচলের অনুমতি দেয়নি নবান্ন। করোনা রুখতে রাজ্য সরকারের জারি করা বিধি-নিষেধের চলতি মেয়াদ বৃহস্পতিবারই শেষ হয়েছে। এদিন সন্ধ্যায় নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৩০ অক্টোবর পর্যন্ত […]








