পূর্ব মেদিনীপুর, ১৯ নভেম্বর:- তৃণমূল দলে নিজের অবস্থান নিয়ে প্রশ্ন চিহ্ন রেখে গেলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের রামনগরে সমবায় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, আমি এখনও একটি দলের সক্রিয় সদস্য এবং মন্ত্রী সভার সদস্য। মুখ্যমন্ত্রী এখনও আমাকে মন্ত্রী রেখেছেন। উনিও আমাকে তাড়াননি আর আমিও দল ছাড়িনি। রাজনৈতিক কথাবার্তা দলের ভিতরে ও মন্ত্রী সভায় থেকে বলা যায় না। মেদিনীপুরের বিদ্যাসাগরের দেশের মানুষ আমরা তাই আমরা অনৈতিক কথাবার্তা বলি না। শুভেন্দু বাবু আরো বলেন, বহু দলীয় গণতন্ত্রে সময় সময় রাজনৈতিক মতান্তর বিভেদ হয় আর বিভেদ থেকে বিচ্ছেদও হয়। যতক্ষণ নিয়ন্ত্রকরা তাড়াননি বা আমি ছাড়িনি ততক্ষণ অরাজনৈতিক মঞ্চ থেকে রাজনৈতিক কথা বলা উচিৎ নয়।
Related Articles
হাওড়ায় ঝড়ে ভেঙে পড়ল প্রাচীন বাড়ির একাংশ।
হাওড়া, ২১ মে:- শনিবার বিকেলে হাওড়ায় কালবৈশাখীর প্রবল ঝড় বৃষ্টিতে ভেঙে পড়লো একটি শতাব্দীপ্রাচীন বাড়ির একাংশ। এই ঘটনায় ওই বাড়ির সদস্যরা অক্ষত থাকলেও বাড়ির একাংশ রাস্তার উপর ভেঙে পড়ে। সঙ্গে একটি বড় গাছ পড়ে যায় রাস্তার উপরে। এই ঘটনার পর খবর পেয়ে হাওড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। খবর দেওয়া হয় দমকলে। ডিজাস্টার ম্যানেজমেন্ট এর দলকেও […]
আচমকাই বন্ধ ইএসআই-পিএফের সুবিধা, প্রতিবাদে ধর্মঘটের পথে সাফাই কর্মীরা।
হাওড়া, ৬ ফেব্রুয়ারি:- আচমকাই বন্ধ করে দেওয়া হল ইএসআই এবং পিএফ এর সুবিধা। প্রতিবাদে ধর্মঘটের পথে ১৭০ জন সাফাই কর্মী। এই ছবি হাওড়ার বালি পৌরসভার অন্তর্গত বেলুড়ের চাঁদমারি ভাগাড়ে। দীর্ঘ বছর ধরে এই ১৭০ জন সাফাই কর্মী এখানে কাজ করে আসছেন। নিয়মিত তাদের বেতন ও নানা রকম সুযোগ-সুবিধা দিয়ে আসতো টাইমটেক ও পি এস রাও […]
র্যাগিং মুক্ত ক্যাম্পাসের দাবিতে চুঁচুড়ায় মহা মিছিল এসএফআইয়ের।
হুগলি, ১০ অক্টোবর:- র্যাগিং মুক্ত ক্যাম্পাস, অবিলম্বে ছাত্রসংসদ নির্বাচন ও বন্ধ হয়ে যাওয়া স্কুল খোলার দাবিতে মহামিছিলের পর এসএফআই এর সমাবেশ অনুষ্ঠিত হল চুঁচুড়ায়। মঙ্গলবার এসএফআই হুগলি জেলা কমিটির ডাকে চুঁচুড়া স্টেশন থেকে ঘড়ির মোড় পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে চুঁচুড়া ঘড়ির মোড়ে সমাবেশ হয়। এদিন মিছিলে নেতৃত্বে ছিলেন, সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ […]









