কলকাতা , ১৯ নভেম্বর:- আদালতের নির্দেশ অমান্য করে ছট পুজো পালন না করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবার কাছে আবেদন জানিয়েছেন। শুভেচ্ছা জানানোর সঙ্গে ভিডিও বার্তা মারফত এক আবেদনে মুখ্যমন্ত্রী করোনা সংক্রমণ প্রতিরোধে একসঙ্গে গঙ্গা বা কোন জলাশয় এর ধারে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে বাড়িতে থেকে বা বাড়ির কাছের কোন পুকুরে ছট পুজো করার আর্জি জানিয়েছেন তিনি। দুর্গা এবং কালী পুজো যেভাবে স্বাস্থ্যবিধি মেনে পালন করা হয়েছে হিন্দিভাষী দের সেইভাবেই ছট পুজো পালন করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। বাজির উপরে যে নিষেধাজ্ঞা রয়েছে ভিডিও বার্তায় সেই বিষয়টিও আরও একবার মনে করিয়ে দিয়েছেন তিনি। উল্লেখ্য ভিড় এড়াতে কলকাতা এবং শহরতলিতে প্রায় দেড় হাজার জলাশয়কে ছট পুজোর জন্য চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে পরিবেশ আদালতের নির্দেশ মেনে সুভাষ সরোবর এবং রবীন্দ্র সরোবরে যেন কোনোভাবেই ছট পুজো পালন না করা হয় তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Related Articles
সমন্বয়ে জোর ইন্টিগ্রেটেড কোভিড ম্যানেজমেন্ট সিস্টেম চালু হচ্ছে রাজ্যে।
কলকাতা, ২৬ এপ্রিল:- সার্বিক সমন্বয়ের মাধ্যমে রাজ্যে উদ্ভূত করোনা সংকট সামাল দিতে রাজ্য সরকার ইন্টিগ্রেটেড কোভিড ম্যানেজমেন্ট সিস্টেম চালু করছে। হাসপাতালে বেড সংক্রান্ত তথ্য, টেলিমেডিসিন, অক্সিজেন,অ্যাম্বুলেন্স পরিষেবা ইত্যাদি থেকে শুরু করে করোনা রোগীর দেহ সৎকার পর্যন্ত যাবতীয় ব্যবস্থাপনা সুশৃংখল করতে এই উদ্যোগ বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। নির্বাচন কমিশনের লিখিত অনুমোদন সাপেক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি […]
পদের অপব্যবহার করে সুযোগ নিলেই কড়া ব্যবস্থা, দলের বিধায়কদের স্পষ্ট জানিয়ে দিলেন শীর্ষ নেতৃত্ব।
কলকাতা, ১৪ সেপ্টেম্বর:- রাজনৈতিক পদাধিকারী বা শাসক দলের নির্বাচিত জনপ্রতিনিধি পদের অপব্যবহার করে ব্যক্তি হিসাবে কেউ সুযোগ নিলে দল তার দায়িত্ব নেবে না বলে তৃনমূল কংগ্রেস দলীয় বিধায়কদের স্পষ্ট জানিয়ে দিয়েছে। বিধানসভায় বিশেষ অধিবেশন শুরুর দিন সেখানে পরিষদীয় দলের বৈঠকে দলের শীর্ষ নেতৃত্ব এই নির্দেশ দিয়েছেন। পাশাপাশি চলতি অধিবেশনে বিধায়কদের প্রতিদিন সঠিক সময়ে হাজিরা দেওয়ার […]
মন্ত্রী মনোজের “তোলাবাজি ও দুর্নীতির” বিরুদ্ধে হাওড়ার রাজপথে বিজেপি।
হাওড়া, ২৮ মে:- “খেলার মাঠে ডিগবাজি, রাজনীতিতে তোলাবাজি, এই মন্ত্রী আর নয়”; “জমির দালাল মনোজ তুমি দূর হটো” কিংবা “বিধায়ক মন্ত্রী মনোজ, করে শুধু জমির খোঁজ”। এবার এই স্লোগান তুলে হাওড়ায় বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকেরা। রবিবার সকালে কদমতলা বাসস্ট্যান্ডে এই নিয়ে এক বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয় হাওড়া জেলা সদর বিজেপির তরফ থেকে। শিবপুরের বিধায়ক […]










