হুগলী , ১৯ নভেম্বর:- ছট পুজোয় বাঁশের ডালা অপরিহার্য। ডালায় ফুল ফল ঠেকুয়া সাজিয়ে পুজো করা হয়। সেই বাঁশের ডালার চাহিদা কমেছে করোনা আবহে। শেওড়াফুলি স্টেশনের তিন চার।নম্বর প্লাটফর্মে ছটপুজো আবহে তাঁবু ফেলে ডালা তৈরী করা হয়। মুর্শিদাবাদ নদীয় হুগলির বিভিন্ন জায়গা থেকে কারিগররা আসে। প্রতিবছর ছট পুজোর আগে শেওড়াফুলি স্টেশনে দিনরাত চলে কাজ। খুচরো ও পাইকারী বিক্রি হয় এখান থেকে। হুগলির চাঁচদানী ভদ্রেশ্বর চন্দননগর রিষড়া, শ্রীরামপুর, হিন্দমোটর এলাকায় কল কারখানায় প্রচুর শ্রমিক কাজ করে। তাদের অধিকাংশই। বিহার উত্তর প্রদেশের বাসিন্দা। তাই এই সব এলাকায় ছট পুজোর চল বেশি। প্রতি বছর শেওড়াফুলি থেকে প্রচুর ডালা বিক্রি হয়। এবার করোনা আবহে সব উৎসবেই ছেদ পরেছে। ছট পুজোতেও তার অন্যথা হবেনা। তাই ডালা বিক্রিও আশানুরূপ হচ্ছে না বলে মনে করছে বিক্রেতারা। ডালার দাম কিছুটা বাড়ায় যারা পাইকারী ক্রেতা তারাও অল্প কিনছে।
Related Articles
মৃত্যুবার্ষিকীতে শিক্ষাসামগ্রী প্রদানের মধ্য দিয়েই স্বামীর ইচ্ছাপূরণ স্ত্রীর !
সুদীপ দাস, ২৪ অক্টোবর:- ২০০৯ সালে পরিবারের সাথে ঘুরতে গিয়ে আর বাড়ি ফিরে আসা হয়নি চুঁচুড়ার বাসিন্দা রমেশ চন্দ্র দাসের। মুম্বই থেকে ফিরে আসার পথে ট্রেনের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। নাগপুরে স্টেশনে নামিয়েও কোন লাভ হয়নি। সেখানেই ইহলোকের মায়া ত্যাগ করেছিলেন রমেশবাবু। স্বামী যে চাকরি ও পরিবার সামলে সমাজসেবার কাজেও যুক্ত থাকতেন তা জানতেন […]
ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকার আরও কঠোর নজরদারির সিদ্ধান্ত।
কলকাতা, ২২ ডিসেম্বর:- করোনা ভাইরাসের নয়া রূপ ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকার আরও কঠোর নজরদারির সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা বিমানবন্দরে আন্তর্জাতিক বিমানের যাত্রীদের কোভিড পজিটিভ পাওয়া গেলে তাঁদের রাজ্য সরকারের নির্ধারিত নিভৃতাবাসে থাকা বাধ্যতা মূলক করা হচ্ছে। বিদেশ ফেরত কোভিড পজিটিভ রোগীদের ক্ষেত্রে কোনও হোম আইসোলেশন চলবে না বলে স্বাস্থ্য দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। সরকারের […]
খানাকুলের বন্যা বিধস্ত এলাকা পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল।
খানাকুল, ২৫ সেপ্টেম্বর:- ২০২১ সালের ভয়ঙ্কর বন্যা বিধ্বস্ত অবস্থা হুগলির খানাকুল। চারিদিকে শুধু ধ্বংসলীলা। গ্রামের পর গ্রাম বন্যার জলে প্লাবিত। বন্যার জল অনেক জায়গায় কমলেও ধ্বংসের নমুনা রেখে গেছে জল দেবতা। দ্বারকেশ্বর, রুপনারায়ন, দামোদর নদীর জলে প্লাবিত হয় খানাকুল। এদিন খানাকুলের বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলো কেন্দ্রীয় সরকারের একটি প্রতিনিধি দল। পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি […]









