হাওড়া , ১৮ নভেম্বর:- হাওড়ার চামরাইলে দুটি গাড়ির সংঘর্ষ। জখম বেশ কয়েকজন। বুধবার সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ লিলুয়ার চামরাইল ৬ নম্বর জাতীয় সড়কে একটি বেসরকারি বাসের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে আইটিসি কোম্পানির বাস ধাক্কা মারে। এই দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জন যাত্রী আহত হয়। এদের নিয়ে আসা হয় হাওড়া জেলা হাসপাতালে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তারা ওই হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর ধুলাগড় নয়াবাদ রুটের একটি বাসের সঙ্গে আইটিসি কোম্পানির একটি বাসের সংঘর্ষ হয়। আইটিসির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বেসরকারি বাসের পিছনে ধাক্কা মারলে সামনের বাসটি উল্টে যায়। আইটিসির বাসটি ডিভাইডার ভেঙে উল্টোদিকের লেনে চলে যায়। এই ঘটনায় দুটি বাসের যাত্রীরাই জখম হন। ঘটনাস্থলে ছুটে যায় লিলুয়া থানার পুলিশ পুলিশ এবং ট্রাফিক পুলিশের কর্তারা। এই দুর্ঘটনার জেরে যানজট ছড়িয়ে পড়ে।
Related Articles
আরামবাগের দয়াময়ী মা কালীর প্রতিষ্ঠাকে কেন্দ্র করে লুকিয়ে আছে নানা ইতিহাস।
মহেশ্বর চক্রবর্তী, ২৯ অক্টোবর:- হুগলি জেলার আরামবাগ মহকুমার অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী কালিপুজো হলো আরামবাগের কালিপুরের বড়ো মা তথা দয়াময়ী মা কালির পুজো।এই বড়ো মা কালির প্রতিষ্ঠাকে কেন্দ্র নানা ঘটনা লুকিয়ে আছে।আজ সেই প্রাচীন ঘটনার কথাই আপনাদের সামনে তুলে ধরবো। স্থানীয় সুত্রে জানা গেছে, আজ থেকে প্রায় ৩০০ বছর আগে এই বড়ো মা কালির প্রতিষ্ঠা হয়। […]
তৃণমুল ছাড়লেও রাজীবের মুখে শোনা গেল আমাদের নেত্রী মমতা।
হুগলি, ২৭ ফেব্রুয়ারি:- তৃণমূল দল ছাড়ার পরেও ডানকুনিতে বিজেপির সভায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিজেপি নেতা রাজীব ব্যানার্জীর মুখে শোনা গেল “আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়” কথা। তৃণমূল দল ছেড়েছেন বেশ কিছুদিন হয়ে গেল। দিল্লি গিয়ে অমিত শাহের হাত ধরে বিজেপি দলে যোগ দিয়েছিলেন রাজীব ব্যানার্জী। তারপরে বিজেপি দলের বিভিন্ন সভায় রাজীবকে দেখা গেছিলো তৃণমূল […]
অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটি আজ বিতর্ক সভার অনুষ্ঠান স্থগিত রাখলো।
কলকাতা , ২ ডিসেম্বর:- অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটি আজ তাদের বিতর্ক সভার অনুষ্ঠান স্থগিত রেখেছে। অনিবার্য কারণে ওই অনুষ্ঠান স্থগিত রাখা হলো বলে কর্তৃপক্ষের তরফে রাজ্য সরকারকে ই মেইল মারফত জানানো হয়েছে। প্রসঙ্গত পূর্ব সূচি অনুযায়ী আজ দুপুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওই অনুষ্ঠানে নবান্ন থেকে ভার্চুয়ালি বক্তব্য পেশ করার কথা ছিল। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফে […]







