হাওড়া , ১৮ নভেম্বর:- নির্বাচিত পৌরবোর্ডের দাবিতে হাওড়া কর্পোরেশন অভিযান করল হাওড়া জেলা বামফ্রন্ট ও তাদের সহযোগী সংগঠনগুলি। সাফাই, জনস্বাস্থ্য, চিকিৎসা সহ অন্যান্য পৌর পরিষেবার দাবিতে বামেরা এই কর্মসূচি নেয়। হাওড়া ময়দান ফ্লাইওভারের নিচে অবস্থান বিক্ষোভ ও সভা হয়। উপস্থিত ছিলেন জেলার বাম নেতৃবৃন্দ। সভা শেষে দুপুরে ডেপুটেশন দেওয়া হয়। বামেদের অভিযোগ, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় হাওড়া পুরসভায় নির্বাচিত কোনও পৌরবোর্ড এই মুহুর্তে নেই। নেই কোনও কাউন্সিলর। এই মুহুর্তে নেই কোনও পৌর কমিশনার। এই দায়িত্বহীন শাসকদের সরিয়ে নির্বাচিত পৌরবোর্ডের দাবিতেই আজকে এই হাওড়া কর্পোরেশন অভিযানের ডাক দেওয়া হয়। এছাড়াও কর্পোরেশনে স্থায়ী শূন্যপদে নিয়োগ, দুর্নীত, তোলাবাজির হাত থেকে পুরসভাকে বাঁচানোর ডাক দেওয়া হয়।
Related Articles
নেতাজীর জন্মজয়ন্তী পালন শ্রীরামপুরে।পাশাপাশি উন্মোচন হলো নেতাজীর মূর্তিও।
হুগলি,২৩ জানুয়ারি:- গোটা দেশের পাশাপাশি, নেতাজীর জন্মজয়ন্তীতে শ্রীরামপুরের মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী প্রথমে জাতীয় পতাকা তোলেন, এবং নেতাজী মুর্তি তে মাল্যদান করেন এরপর শ্রীরামপুর মহকুৃমা তথ্য ও সংস্কৃতি দপ্তর অায়জিত দপ্তর প্রাঙ্গণে একটি সংস্কৃতির অনুষ্ঠানে নেতাজীর প্রতি ভাষন দেন।এরই পাশাপাশি নানা রকমের দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা। Post Views: 390
এ বছর আর অন্নপূর্ণা পূজোর কোন জৌলুস নেই।
সুদীপ দাস,৩১ মার্চ:- করোনা আতঙ্কে দেশজুড়ে চলছে লকডাউন। আর এই লক ডাউন এর মধ্যেই আজ থেকে শুরু হলো অন্নপূর্ণা পূজা। তবে এ বছর আর অন্নপূর্ণা পূজোর কোন জৌলুস নেই। একই ছবি হুগলির রায়ের বাজারের মুখার্জী বাড়ির পুজো তে। সুপ্রিম কোর্টের আইনজীবী তথা অল ইন্ডিয়া লিগাল এইট ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মজুমদারের বাড়িতে গিয়ে দেখা গেল […]
ভীন রাজ্য ও কলকাতায় স্ত্রী , শাশুড়ী কে খুন করে আত্মঘাতী জামাই।
হুগলি , ২২ জুন:- কাঁকুড়গাছির অক্ষরা গোল্ড রামকৃষ্ণ সমাধি রোডের অভিজাত আবাসনে খুন। শাশুড়িকে খুন করার অভিযোগ জামায়ের বিরুদ্ধে। খুনের পর আত্মঘাতী হন জামাই অমিত। ঘটনাস্থলে ফুলবাগান থানার পুলিশ ও লালবাজারের হোমিসাইড শাখা। জানা গেছে আজ সন্ধ্যে বেলায় শাশুড়ি ললিতা ঠনঠনিয়ার সাথে দেখা করতে আসেন জামাই অমিত। বেশ কয়েক মাস ধরে জামাই অমিতের সাথে মেয়ে […]






