হুগলী,১০ জানুয়ারি:- শ্রীরামপুর থেকে শেওড়াফুলি পর্যন্ত অভিনন্দন যাত্রা শেষে ফাঁড়ি মোরে জিটি রোড বন্ধ করে গাড়ির উপরই সভা করেন দিলীপ মুকুল রায়রা। তীব্র যানজটে আটকে পড়েন বহু মানুষ। বিশেষ করে নাকাল হয় স্কুল ফেরৎ ছাত্রছাত্রীরা। মানুষের অসুবিধা করে কেন সভা? এ প্রশ্নে শ্রীরামপুরের বিজেপি সভাপতি শ্যামল বোসের জবাব,পুলিশ মঞ্চ বেঁধে সভা করার অনুমতি দেয়নি।তাই রাস্তায় রাস্তায় সভা করেছেন তারা।মানুষের অসুবিধা হয়েছে মেনে নিয়েও সভাপতি বলেন,মানুষ এখন বিজেপির সঙ্গে আছে।তাই রাস্তায় আটকে পরে তারা সভা শুনেছেন।
Related Articles
আজ ২১ জুলাই , ভোর থেকেই বিভিন্ন জেলা থেকে তৃণমূল সমর্থকেরা আসছেন হাওড়া স্টেশনে।
হওড়া, ২১ জুলাই:- আজ ধর্মতলায় ২১ জুলাইয়ের সমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা ট্রেন পথে আসতে শুরু করেছেন হাওড়া স্টেশনে। সকালেই নবদ্বীপ ব্লক থেকে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকদের মিছিল আসে হাওড়া স্টেশনে। এরপর এখান থেকে তাঁরা কলকাতায় ধর্মতলার উদ্দেশ্যে রওনা হন। হাওড়া স্টেশনের বাইরেই খোলা হয়েছে দলের ক্যাম্প অফিস। খোলা হয়েছে […]
রিষড়া মেলায় আয়োজিত হলো কবি সম্মেলন।
হুগলি,১৫ জানুয়ারি:- রিষড়া পৌর সভা দ্বারা পরিচালিত 30 তম রিষড়া মেলায় বঙ্গীয় ভাষা সেতু তরফে বাংলা, হিন্দি, উর্দু, ভোজপুরি ও অন্যান্য ভাষার কবি সম্মেলন অনুষ্ঠিত হয় । সরস্বতী বন্দনা ও রবীন্দ্র সংগীতের মাধ্যমে শুরু করা হয় । সংস্থার কর্ণধার মুরুলি চৌধুরী স্বাগত ভাষণ রাখেন এবং অতিথিদের সম্মান জানান । সভাপতিত্ব করেন বয়োজ্যেষ্ঠ ঊর্দু শায়ের হালিম […]
মদের দোকান খোলা নিয়ে সরব বিভিন্ন রাজ্যগুলি।
সোজাসাপটা ডেস্ক,১ মে:- মদের থেকে আয় বন্ধে সরকারি কোষাগারে টান পরেছে । তাই বিভিন্ন রাজ্য গুলি চাইছে মদের দোকান খোলা হোক। লকডাউনে মদ বিক্রি বন্ধ হওয়ায় মদ্যপায়ীদের যতই অসুবিধে হোক, বিরাট সমস্যায় পড়েছে দেশের রাজ্যগুলি। এই মদের আবগারি শুল্ক থেকেই প্রধানত আয় করে রাজ্যগুলি। এখনও পর্যন্ত দেশের একমাসেরও কম সময়ে সব রাজ্য লোকসান করেছে […]









