হুগলি , ১৬ নভেম্বর:- ভাতৃদ্বিতীয়া উপলক্ষে সকাল থেকে মিষ্টি দোকানে চলছে মিষ্টি কেনাকাটা। তবে গতবারের তুলনায় এবার মিষ্টির দোকানে ক্রেতা কম। সিঙ্গুরের সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডারে একটি মিষ্টির দোকানে এবছর ইটালিয়ান ডেসার্ড টিরামিসু সন্দেশ তৈরি করেছে। তাতে রয়েছে কাজু, এলমন্ট বাদাম, শোনপাপড়ি ও সন্দেশের মিশ্রণ। এছাড়াও রয়েছে মাটির থালায় চামচ সহ বিভিন্ন পদের মিষ্টি। ট্র্যডিশনাল মিষ্টির মধ্যে রয়েছে লবঙ্গলতিকা, মতিচূর, গোপালভোগ, বাদশাভোগ, কেশর লর্ড চমচম সহ ক্যাডবেরির নানা আইটেম। তবে এইবছর কোবিড সতর্কতা মেনে মিষ্টির প্যাকেটের সাথে বিনামূল্যে মাস্ক দেওয়া হচ্ছে ক্রেতাদের। তবে অবশ্যই বাঙালির শেষপাতে রয়েছে সিঙ্গুরের বিখ্যাত রবীন্দ্রনাথের অমল ও দইওয়ালার দই। তবে এবছর জেলার সেরা আতা ফলের নির্যাস থেকে তৈরি সীতাফল কাপ্পা সন্দেশ নজর কেড়েছে ক্রেতাদের মধ্যে।
Related Articles
রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে ৩০ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করেছে।
কলকাতা , ১৩ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার চলতি খরিফ মরসুমের গত পয়লা নভেম্বর থেকে এখনো পর্যন্ত কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি এক হাজার ৮৬৮ টাকা ন্যূনতম সহায়ক মূল্য ৩০ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করেছে। এছাড়াও সরাসরি ক্রয় কেন্দ্রে গিয়ে ধান বিক্রি করলে কুইন্টাল প্রতি অতিরিক্ত কুড়ি টাকা করে উৎসাহ ভাতা দেওয়া হচ্ছে বলে খাদ্য দপ্তর […]
রাজ্যপালের অনড় অবস্থানের কারণে বাবুল সুপ্রিয়র শপথ ঘিরে জটিলতা অব্যাহত।
কলকাতা, ২৮ এপ্রিল:- রাজ্যপালের অনড় অবস্থানের কারণে বালিগঞ্জের তৃণমূলের বিধায়ক বাবুল সুপ্রিয়র শপথ গ্রহণ ঘিরে জটিলতা অব্যাহত। কিভাবে এই সমস্যা মেটানো যায় তার পথ খুঁজছে রাজ্য সরকার এবং পরিষদীয় কর্তৃপক্ষ। এবার এই জটিলতা কাটাতে উদ্যোগী হলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে এব্যাপারে রাজ্যপালের সঙ্গে কথা বলবেন বলে ইঙ্গিত দিয়েছেন অধ্যক্ষ। একই সঙ্গে রাজ্যপালকে […]
ইয়াস বিধ্বস্ত অসহায় মানুষদের পাশে হাওড়ার বেশ কয়েকটি ক্লাব।
হাওড়া, ২২ জুন:- ইয়াস বিধ্বস্ত অসহায় মানুষদের জন্য খাদ্য সামগ্রী স্কুলপড়ুয়াদের জন্য শিক্ষা সামগ্রী মহিলাদের স্যানিটারি ন্যাপকিন তুলে দেয় ব্লাড ডোনার হোয়াটস অ্যাপ গ্রুপ, হাওড়া এডভেঞ্জার স্পোর্টস অ্যাসোসিয়েশন ও বর্ণপরিচয় এর যৌথ উদ্যোগে। গত কয়েকদিন ধরে বাগনানের শতাব্দী বেরা ,ঘুষুড়ির চয়ন দাস,বাউড়িয়ার অভয় ঘোষ, হিমাদ্রি ঘোষেরা দিনরাত এক করে মানবিক বন্ধুদের কাছ থেকে সহযোগিতার আবেদন […]







