হুগলী,১০ জানুয়ারি:- ধোঁয়া মুক্ত সমাজ গড়ার লক্ষে কেন্দ্রীয় সরকার ২০১৬ সালের জুলাই মাস থেকে দরীদ্রসীমায় বসবাসকারী উপভোক্তাদের উজ্জ্বলা প্রকল্পের আওতায় বাড়ি বাড়ি বিনামূল্যে রান্নার গ্যাস সিলেন্ডার ও রান্নার ওভেন দেওয়া হয়েছিল। কিন্তু যেভাবে গ্যাসের দাম বেড়ে চলছে, বেশিরভাগ গ্রাহক গ্যাস কেনা বন্ধ করে দিয়েছে। বিশেষ করে দিনমজুরেরা কাঠের উপর ভরসা করে রান্না চালিয়ে যাচ্ছে। সেই জঙ্গলের কাঠ ও গাছের ডালপালার উপর ভরসা করে রান্না করছে। উজ্জ্বলা প্রকল্পের আওতায় থাকা গ্রাহকরা সমস্যায় পড়ে ভীড় জমাচ্ছে বিভিন্ন পঞ্চায়েতে। এককথায় বলা যেতে পারে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প বাস্তয়াবিত হচ্ছে না বলে জানিয়েছেন পঞ্চায়েতের উপপ্রধান। তবে গ্যাস ডিস্ট্রিবিউটাররা জানিয়েছেন,
বর্তমানে এই প্রকল্পে থাকা গ্রাহকদের ( ১৪.২ কেজি ) সিলিন্ডারের বদলে ৫ কেজি সিলিন্ডার দেওয়ার ব্যাবস্হা গ্রহন করা হচ্ছে। সেইমত প্রচার শুরু করেছে তারা। কিন্তু আজ থেকে সিলিন্ডার প্রতি ২১-টাকা দাম বৃদ্ধি হওয়ার কারণে আরো সমস্যায় পড়েছে সাধারণ গ্রাহক থেকে উজ্জ্বলা প্রকল্পের আওতায় থাকা গ্রাহকরা। আরও বেশি ধোঁয়াশা রয়েছে গত সেপ্টেম্বর মাস থেকে কত টাকা সরকারি গ্যাসে ভর্তুকি পাঁচ আছে তা কোনও গ্রাহক জানতে পারছে না। এই উজ্জ্বলা প্রকল্পে উপভোক্তাদের কেন্দ্রীয় সরকার গ্যাস সিলিন্ডার, গ্যাস রেগুলেটার, Domestic Gas Consumer Card ও Deposit Money হিসাবে ভর্তুকি দিয়েছিল।Related Articles
এখনো পর্যন্ত খুললো না হাওড়া জুট মিল। প্রতিবাদে গেটসভা সিটু’র।
হাওড়া, ২৪ জানুয়ারি:- হাওড়া জুটমিল খোলার দাবিতে এবার বিক্ষোভ কর্মসূচি সিটু’র। সিআইটিইউ এর তরফ থেকে হাওড়ার সন্ধ্যাবাজার জিটি রোডের উপর জুটমিলের সামনে মঙ্গলবার গেট সভা করা হয়। দীর্ঘদিন ধরে বন্ধ হাওড়া জুট মিল। প্রায় তিন হাজার শ্রমিক বর্তমানে কর্মহীন। প্রায় অনিশ্চয়তায় দিন কাটছে এদের। মিল কতৃপক্ষকে বার বার জানানো সত্বেও হচ্ছে না কোনও কাজ। মঙ্গলবার […]
শিলিগুড়ির বিধান মার্কেটের নেতাজি কেবিনে আগুন , ব্যাপক চাঞ্চল্য।
শিলিগুড়ি , ২৮ ফেব্রুয়ারি:- রবিবার শিলিগুড়ির বিধান মার্কেটের নেতাজি কেবিনে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে এদিন আচমকাই নেতাজি কেবিনে আগুন লেগে যায়। এই দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। এবং খবর দমকলকে। খবর পেয়ে তরীঘরী ঘটনাস্থলে ছুটে যায় দমকলের দুটি ইঞ্জিন। এরপর দমকলের কর্মীরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই বিষয়ে […]
১৪ জন আইএএস অফিসারকে সচিব স্তরে উন্নীত করা হলো।
কলকাতা, ৩ জানুয়ারি:- ১৪ জন আইএএস অফিসারকে সচিব স্তরে উন্নীত করা হল। তার মধ্যে তিন জেলাশাসকও রয়েছেন। তাঁরা হলেন দক্ষিণ ২৪ পরগনার পি উলগানাথন, মুর্শিদাবাদের শরদ দ্বিবেদী এবং পশ্চিম মেদিনীপুরের রেশমি কোমল। তবে পদোন্নতি হলেও তিনজনই জেলাশাসক পদে থাকছেন। এছাড়াও ওই তালিকায় রয়েছেন, কলকাতা পুরসভার বিশেষ কমিশনার তাপস চৌধুরী, নারী-শিশুকল্যাণ দপ্তরের বিশেষ সচিব রণধীর কুমার, […]








