স্পোর্টস ডেস্ক , ১৪ নভেম্বর:- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং রোনাল্ডিনহোর পর আরও এক বিশ্বমানের ফুটবলার করোনায় আক্রান্ত হলেন। ইজিপ্টের ফুটবলার মহম্মদ সালাহ। বর্তমানে তিনি লিভারপুল দলের হয়ে ফুটবল খেলেন। ইজিপ্টিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে। আপাতত আফ্রিকান কাপস অফ নেশনসে জাতীয় কর্তব্য পালন করছেন সালাহ। ২৮ বছর বয়সি এই ফরোয়ার্ডকে আপাতত নিজেই নিজেকে গোটা দলের থেকে আলাদা করে রেখেছেন। ইজিপ্টিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “আজ জাতীয় দলের প্রত্যেক ফুটবলারের থুতু পরীক্ষা করা হয়। সেখানেই লিভারপুলের তারকা ফুটবলার মহম্মদ সালাহের রিপোর্ট করোনা পজ়িটিভ আসে। তবে তাঁর শরীরে কোনও উপসর্গ দেখতে পাওয়া যায়নি। তবে দলের বাকি খেলোয়াড়দের রিপোর্ট নেগেটিভ এসেছে।”
Related Articles
চন্দনযাত্রা উৎসব উপলক্ষে সকাল থেকেই মাহেশের জগন্নাথ মন্দির ছিল উৎসবমুখর।
হুগলি, ২১ এপ্রিল:- সোমবার সকাল থেকেই ঐতিহাসিক মাহেশের জগন্নাথ মন্দির ছিল উৎসবমুখর। সোমবার ছিল অক্ষয় তৃতীয়া। এদিনেই জগন্নাথ দেবের চন্দন যাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। ভোর থেকে ভক্তরা মন্দিরে এসে প্রভু জগন্নাথ দেবের জন্য চন্দন বাটেন। সকাল সাড়ে দশটায় মহেন্দ্রক্ষণে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মাথায় চন্দন লেপন করে, চন্দন যাত্রা সূচনা হয়। এই সময় মন্দিরের […]
রাজ্যের যুবদের জন্য সরকারি ক্ষেত্রে বিপুল কর্মসংস্থানের ঘোষণা মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৩০ মে:- দেশ জুড়ে যখন কর্ম সংস্থানের হার তলানিতে তখন উল্টোপথে হেঁটে এরাজ্যের যুবদের জন্য সরকারি ক্ষেত্রে বিপুল কর্ম সংস্থানের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একলপ্তে রাজ্যে ১ লাখ ২৫ হাজার পদে নিয়োগ করার কথা ঘোষণা করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। প্রাথমিক, উচ্চপ্রাথমিক, নার্স, অঙ্গনওয়াড়ি, পুলিশ-সহ একাধিক ক্ষেত্রে এই নিয়োগ হবে বলে মঙ্গলবার নবান্নে […]
ট্রেনের ধাক্কায় মৃত্যু হল মা ও মেয়ের।
হাওড়া,২৩ ডিসেম্বর:- একইসঙ্গে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল মা ও মেয়ের। দূর্ঘটনাটি ঘটেছে হাওড়া দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়্গপুর শাখার ফুলেশ্বর স্টেশনের কাছে। মৃত কুহেলি দলুই (২৩) ও আরতি দলুই (৪৮) ফুলেশ্বরের জগন্নাথপুর সাতমহলের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায় দুজনেই উলুবেড়িয়ায় ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। উলুবেড়িয়ায় আসার জন্য ফুলেশ্বর স্টেশন ও পূর্ব রেলগেটের […]








