কলকাতা , ১১ নভেম্বর:- বর্তমান অতিমারীর আবহে ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হচ্ছেনা। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সব পরীক্ষার্থী দেরই পরীক্ষায় বসতে দেওয়া হবে। তাদের টেস্ট পরীক্ষা দিতে হবে না। বর্তমানে রাজ্যের সমস্ত স্কুল বন্ধ থাকায় অনলাইন ক্লাস চলছে। এই পরিস্থিতিতে আগামী বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার টেস্ট হবে কিনা সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। এবার মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে সেই ধোঁয়াশা দূর করলেন। প্রতিবছর নভেম্বরেই হয় মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। আর ডিসেম্বর মাসে হয় উচ্চমাধ্যমিকের টেস্ট। করোনা আবহের জন্যই এবার টেস্ট পরীক্ষা না নেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী। কিন্তু মূল পরীক্ষা দুটি সময়েই হবে কিনা সেটা নিয়ে কিছু বলেননি তিনি। তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মূল পরীক্ষা নিয়ে কী সিদ্ধান্ত হচ্ছে তা শিক্ষাদফতর মারফত জানানো হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Related Articles
উপ নির্বাচনের ভোট গণনার প্রস্তুতি সম্পন্ন।
কলকাতা, ১ নভেম্বর:- রাজ্যের চার বিধানসভা আসন দিনহাটা, শান্তিপুর, খড়দহ এবং গোসাবা উপ নির্বাচনের ভোট গণনা হবে আগামীকাল। ইতিমধ্যেই তার সব প্রস্তুতি সম্পন্ন। ভোটের দিনের মতো কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে গণনা কেন্দ্রে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে দিনহাটা কলেজে দিনহাটা বিধানসভা কেন্দ্রের, রানাঘাট কলেজে শান্তিপুর বিধানসভা কেন্দ্রের, নিউ ব্যারাকপুর আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজে খড়দহ […]
নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল এক কিশোরের আরামবাগে।
আরামবাগ, ২৫ আগস্ট:- আবারও ব্রজঘাতে মৃত্যু। এই ঘটনায় শোকাহত এলাকা। স্থানীয় সুত্রে জানা গিয়েছে একই সাথে ব্রজাঘাতে এক জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আর একজন নদীর জলে পড়ে নিখোঁজ হয়ে যান এবং আর একজন গুরুতর আগত হয়ে হাসপাতালে ভর্তি হয়। ঘটনাটি ঘটেছে আরামবাগের মানিকপাঠ এলাকায়। এদিন আরামবাগের মানিকপাঠ এলাকায় বজ্রাঘাতে মৃত্যু হল নৈসরাই এলাকার বাসিন্দা সূর্য […]
বন্দে ভারতে পাথর ছোঁড়ার ঘটনায় আতঙ্ক যাত্রীদের মধ্যেও।
হাওড়া, ৩ জানুয়ারি:- বন্দে ভারতে পাথর ছোঁড়ার ঘটনায় আতঙ্ক যাত্রীদের মধ্যেও। রবিবার ১লা জানুয়ারি থেকে চালু হয়েছে হাওড়া – নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। কিন্তু বিতর্ক কিছুতেই পিছু হটছে না। সোমবার নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটি যখন হাওড়া স্টেশনের দিকে আসছিল সেই সময় কুমারগঞ্জ স্টেশনের কাছে কে বা কারাও ওই ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়ে। পাথর […]










