জলপাইগুড়ি , ৮ নভেম্বর:- গোপন সুত্রের খবরের ভিত্তিতে জটিয়াকালী এলাকায় অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এরপর সেখানে ডাকাতির ছক ভেস্তে দিয়ে অস্ত্র সহ চার জনকে গ্রেফতার করল। ধৃতদের নাম মহঃরাজাউল, শুভঙ্কর কর্মকার,কুনাল সিনহা ও রহিত রায়। তারা দার্জিলিং জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে গোপন সূত্রে তাদের কাছে খবর আসে কয়েকজন কোন অসত উদ্দেশ্যে জরো জটিয়াকালী এলাকায় জড়ো হয়েছে। সেই খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে একটি পিকআপ ভ্যানে তারা চম্পট দেওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশ তাদের পিছু করে জটিয়াকালী মোর থেকে তাদের ধরে ফেলে। এরপর তাদের থানায় নিয়ে আসে। এদিন ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়। এবং ধৃতদের সাথে আর কে কে জড়িত রয়েছে তা জানতে আদালতে পুলিশি হেফাজতে আবেদন জানাবেন আদালতে।
Related Articles
বিজেপির ঢঙ্গেই মানুষের কাছে পৌঁছাতে হর-ঘর নেতাজি কর্মসূচী ফরওয়ার্ড ব্লকের।
হুগলি, ১ সেপ্টেম্বর:- মতাদর্শগত ভাবে বিজেপির বিরুদ্ধে বামপন্থীরাই লড়াই করতে পারবে, বিভাজনের রাজনীতি পছন্দ করতেন না নেতাজী, নতুন ভারত কেমন হবে সে কথাও বলতেন। নেতাজীর সেই বার্তা বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক বলে মনে করে ফরোয়ার্ড ব্লক। তাই কিছুটা বিজেপির ঢঙে মানুষের কাছে পৌঁছে দিতে হর ঘর নেতাজী কর্মসূচী নিয়েছে সারা ভারত ফরোয়ার্ড ব্লক। আজ ১লা […]
চুঁচুড়ার শিশু বিজ্ঞান কেন্দ্র জঙ্গলে ভরেছে, সাপের আতঙ্কে বাসিন্দারা।
হুগলি, ৯ জুলাই:- চুঁচুড়া শহরে ১৪ নম্বর ওয়ার্ডের সুজন বাগান এলাকায় রয়েছে শিশু বিজ্ঞান কেন্দ্র। বাম সরকারের আমলে শহরে বিজ্ঞান চর্চা ও স্কুল-কলেজের সেমিনার সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য এই হল তৈরী করা হয়। ২০০০ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এর উদ্বোধন করেছিলেন। ১৯৯৯ সালে ট্রাস্ট গটন হয়।সেই ট্রাস্ট এই কেন্দ্রটি দেখভাল করত। তৃনমূল ক্ষমতায় আসার […]
পানীয় জলের কষ্টের হাত থেকে রেহাই দিতে অভিনব উদ্যোগ বৈদ্যবাটির ২০ নম্বর ওয়ার্ডে।
হুগলি, ১৫ এপ্রিল:- গরমে পানীয় জলের কষ্টের হাত থেকে রেহাই দিতে অভিনব উদ্যোগ নিল বৈদ্যবাটি পুরসভার ২০ নম্বর ওয়ার্ড।শনিবার বাংলা নববর্ষের দিনে ওয়ার্ডের অলি গলিতে পানীয় জন পৌঁছে দিতে ৩টে হাতে টানা জলবাহিত গাড়ির সূচনা করল ওয়ার্ড কমিটি। এ দিন একটি ঘরোয়া অনুষ্ঠানে জলবাহি ছোট গাড়ির সূচনা ও একটি পাম্প হাউসের উব্ধোধন করেন বৈদ্যবাটি পুরসভার […]











