হুগলি , ৪ নভেম্বর:- হুগলি জেলার শেওরাফুলিতে বিজেপি মহিলা মোর্চার সভায় উপস্থিত বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার মহিলা মোর্চার সভায় এসে রাজ্যের তৃণমূল সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি অগ্নিমিত্রা পাল। এদিন রাজ্যের ২ টাকা কেজি দরে চাল দেওয়া প্রসঙ্গে বলেন রাজ্যের মানুষ ভিক্ষা চায়না, চায় কাজ যাতে নিজেদের চাহিদা নিজেরাই পূরণ করতে পারে। রাজ্য সরকারের জমির পাট্টা বিলিকে কটাক্ষ করে বিজেপি নেত্রী বলেন ভোটের আর বেশি বাকি নেই তৃণমূল সরকার এতদিন মানুষের জন্য কিছু না করে এখন লোক দেখাতে এসব করছে। এদিনের সভায় ১৫০ জন মানুষ অনন্য দল ছেড়ে বিজেপি দলে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন অগ্নিমিত্রা পাল। এদিনের কর্মসূচিতে কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শ্রীরামপুর সাংগঠনিক মহিলা মোর্চার এই কর্মসূচিতে অগ্নিমিত্রা ছাড়াও ছিলেন অভিনেত্রী দেবিকা মুখোপাধ্যায়, সভাপতি শ্যামল বসু, মহিলা সভানেত্রী বিজলী মিত্র, বিজেপি নেতা পরাগতরু মিত্র সহ অন্যান্য কার্যকর্তা ও দলীয় কর্মীরা।
Related Articles
কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই , রাজ্যপালকে জানিয়ে দিল কমিশন।
কলকাতা, ৭ ডিসেম্বর:- কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই। রাজ্যের হাতে থাকা পুলিশ বাহিনী দিয়েই অবাধ ও সুষ্ঠুভাবে ভোট করানো সম্ভব বলে রাজ্যপালকে স্পষ্ট ভাবে জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজ্য পুলিশের তরফে কলকাতা পুরভোটে বাহিনী নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হয়েছে। সেই রিপোর্টও রাজ্যপালের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। পুরসভা ভোটের প্রস্তুতি ও […]
আনিস হত্যাকাণ্ডে ধৃতদের আদালতে তোলার সময় বিক্ষোভ স্থানীয়দের।
হাওড়া, ২৪ ফেব্রুয়ারি:- আনিস খান হত্যাকাণ্ডে আজ উলুবেড়িয়া আদালতে তোলা হলো উলুবেড়িয়া মহকুমা আদালতে, এখনও পর্যন্ত কাশীনাথ বেরা ও প্রীতম ভট্টাচার্য্য কে উলুবেড়িয়া আদালত থেকে উলুবেড়িয়া উপসংশোধনাগারে পাঠানো হয়েছে, এখনও পর্যন্ত বিচারপতি কোনো রায় দেননি কারন এই মামলা কলকাতা হাইকোর্টে শুনানি চলছে, ধৃতদের ৩০২/ ২০১/৩৪ ধারায় অভিযুক্ত করা হয়েছে, উলুবেড়িয়া আদালত চত্বর ও উপসংশোধনাগারের সামনে […]
চন্দননগর বোরাইচন্ডীতলার একটি আশ্রমে উত্তেজনা, ভাঙচুর, রনক্ষেত্র। পুলিশ গেলে পুলিশকে আক্রমন।
হুগলি, ২৭ জুন:- চন্দননগর বোরাইচন্ডীতলার একটি আশ্রমে উত্তেজনা, ভাঙচুর, রনক্ষেত্র। পুলিশ গেলে পুলিশকে আক্রমন। পাল্টা পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। দুটি চার চাকা গাড়ি ভাঙচুর। আহত ছাত্রীরা। হোমের দেখা শোনার দায়িত্বে থাকা পরিমল বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে হোমের এক আবাসিকের সঙ্গে খারাপ আচরনের অভিযোগ ওঠে গত শুক্রবার। এরপর থেকে পরিমল আর হোমে আসেনি। সে নিয়ে আবাসিক ও […]











