হাওড়া , ৪ নভেম্বর:- বদলি করা হল হাওড়ার পুর কমিশনার ধবল জৈনকে। তাঁর জায়গায় পুর কমিশনারের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন জেলাশাসক মুক্তা আর্য। মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তি জারি করে সরকারিভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। গত ছয় মাস ধরে হাওড়া পুরনিগমের কমিশনার পদের দায়িত্ব সামলেছেন ধবল জৈন। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই পদ সামলাবেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য। ধবল জৈনকে দায়িত্ব দেওয়া হয়েছে ভ্যালুয়েশন দপ্তরের মেম্বার-সেক্রেটারি পদে। তবে, এটি স্রেফ রুটিন বদলি নাকি এর পিছনে অন্য কোনও বিশেষ কারণ আছে সেই বিষয় নিয়েও শুরু হয়েছে জল্পনা। বৃহস্পতিবার থেকে জেলাশাসক তাঁর অতিরিক্ত দায়িত্ব হিসেবে হাওড়া পুরনিগমের দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে।
Related Articles
সিএএ, এনআরসি নিয়ে হাওড়ায় আন্দোলনের পথে নামছে তৃণমূল।বিজেপিকে কড়া আক্রমণ মন্ত্রী অরূপ রায়ের।
হাওড়া,২ ফেব্রুয়ারি:- সিএএ, এনআরসি এবং এনপিআর-র বিরুদ্ধে হাওড়াতেও লাগাতার কর্মসূচি নিল তৃণমূল। ফেব্রুয়ারীর ১ ও ২ তারিখ মিছিল ও জনসভার পর আগামী ৫ তারিখ মানব বন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। ওইদিন হাওড়ায় বালিখাল থেকে শুরু করে দানেশ শেখ লেন পর্যন্ত হাতে হাত ধরে মানব বন্ধব করা হবে। পরদিন ৬ তারিখ প্রতিটি ওয়ার্ডে প্রতিটি অঞ্চলে […]
ধামসা মাদলের তালে তালে প্রচার করলেন চন্ডীতলার তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকার।
হুগলি , ৩০ মার্চ:- ধামসা মাদলের তালে তালে আদিবাসী মহিলাদের নৃত্য সহযোগে চন্ডীতলার নৈটিতে ভোটের প্রচার করলেন চন্ডীতলা বিধানসভার কেন্দ্রের তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকার। এদিন তার জমকালো প্রচারে তিনি তুলে ধরলেন ১০ বছরের তৃণমূল সরকারের শাসনকালের রাজ্যের উন্নয়নের ফিরিস্তি। দীর্ঘ যাত্রা পথে মানুষের সঙ্গে কথা বলেন এবং বর্তমানে পশ্চিমবঙ্গের যে আমুল উন্নয়ন হয়েছে তা মানুষকে […]
তৃনমূল প্রার্থী মিতালী বাগের গাড়ি ভাঙচুর,অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
হুগলি, ৫ মে:- প্রচারে বেরিয়েছলেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। বাঁধের উপর তৃণমূল অফিসের সামনে তার গাড়ি দাঁড় করিয়ে গ্রামে প্রচার করতে যান তৃণমূল প্রার্থী। খানাকুলের পলাশপাই ১ নম্বর অঞ্চলের বরখন তলায় প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। মোস্তফা পুর তৃণমূল পার্টি অফিসের সামনে গাড়ি ভাঙচুর করা হয়। সেখানে প্রার্থী মিতালী বাগ তার গাড়ি […]









