উঃ২৪পরগনা,৯ জানুয়ারি:- নৈহাটি থানার পুলিশ দেবকে থেকে যে সমস্ত বাজি উদ্ধার করেছিল আজ তা নিস্ক্রিয় করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বাড়ির দেওয়াল, ছাদ, বাড়ির জানালা, জানালার কাচ ভেঙে যায় শব্দের আওয়াজে। ঘটনায় কয়েক জন আহত হয়েছে। পুলিশের পক্ষথেকে জানানো হয়েছে ঘটনার জেরে পরে স্থানীয় বাসিন্দারা পুলিশের দুটি জিপ জ্বালিয়ে দেয়। যদিও এলাকার মানুষের দাবি পুলিশ বাজি বাড়ি নিয়ে যাবে বলে গাড়িতে কিছু বাজি মজুত করছিল। নিস্ক্রিয় প্রক্রিয়া চলাকালীন বিস্ফোরণের কারনে সেই বাজির আগুন পুলিশের বাজি বোঝাই গাড়িতে এসে পড়ে তাতেই পুলিশের গাড়িতে আগুন ধরে যায়। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকার মানুষের দাবি যেগুলি পুলিশ নিস্ক্রিয় করছিল সেগুলি বাজি নয় বোমা ছিল।
সেই কারনেই এতবড় বিস্ফোরণ ঘটেছে। গত ৩ তারিখ নৈহাটির দেবক এলাকায় একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। ঘটনার জেরে প্রায় ১০ কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। বেশকিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। মারাযান ৫ জন শ্রমিক। বাজি কারখানার মালিক নুর হোসেন কে পুলিশ গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নেয়। অভিযোগ ছিল এলাকায় প্রায় ৬০ টির মত বড় ও সব মিলিয়ে ১০০ টির মত অবৈধ বাজি কারখানা চলছে। ঘটনার পর থেকেই পুলিশ এলাকার বাজি কারখানা গুলি থেকে বাজি উদ্ধার করে গঙ্গার ধারে নৈহাটির গরিফা এলাকার রাম ঘাটে নিস্ক্রিয় করছিল। সেই বাজি নিস্ক্রিয় করার সময়েই এই ঘটনা ঘটেছে।।উল্লেখ্য , নৈহাটির দেবক থেকে উদ্ধার হওয়া বাজি নিষ্ক্রিয় করার জন্য গৌরীপুর জুটমিল ছাইঘাট এলাকা বেছে নেয় পুলিশ। বারংবার স্থানীয় মানুষ না করা সত্ত্বেও আজ তিনটে নাগাদ বোম ডিসপোজাল করার সময় ফেটে যায় এই ঘটনায় 12টি পরিবারের ঘর ভেঙে যায়। এই ঘটনায় দুজন শিশু ও একজন বৃদ্ধ আহত হন। আহতদের উদ্ধার করে নৈহাটি স্থানীয় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় ক্ষিপ্ত জনতা পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছুটে আসে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ও RAF।দেবকে উদ্ধার বোমা গৌরীপুর ঘাটে এদিন নিস্ক্রিয় করার সময় হওয়া বিস্ফোরণ জনিত ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ প্রশাসন ও দলকে মুখ্যমন্ত্রী ।ঘটনাস্থলে যান হুগলী লোকসভার সাংসদ লকেট চ্যাটার্জী।সেখানে পরিস্থিতি ক্ষতিযে দেখেন।আহতদের বাড়ি যান।Related Articles
কোচবিহারে ৯৪ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ২ ব্যক্তি
কোচবিহারঃ, ১৪ জানুয়ারি:- ৯৪ কেজি গাঁজা সহ ২ জন ব্যক্তিকে গ্রেপ্তার করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। গতকাল রাতে গোপন সুত্রে খবর পেয়ে কোচবিহার শহর সংলগ্ন মাগপল শুনশুনির বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তির কাছ থেকে ৯৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আজ তাদের কোচবিহার আদালত তোলা হবে। পুলিশ সুত্রে জানা গেছে, ধৃত ওই দুই […]
চুঁচুড়ায় ঢাক, কাঁসর, শাখ বাজিয়ে প্রতিবাদ তিলোত্তমা বাহিনীর।
হুগলি, ১৫ অক্টোবর:- মঙ্গলবার রাতে চুঁচুড়া ঘড়ির মোড়ে আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানাল তিলোত্তমা বাহিনী। এ দিন ঢাক, কাঁসর, শাখ বাজিয়ে জাতীয় পতাকা উড়িয়ে মোমবাতি হাতে মানববন্ধনে সামিল হন শতাধিক মানুষ। তাঁদের সঙ্গে সাথ দেন চুঁচুড়া সদর হাসপাতালের চিকিৎসকেরাও। ছোট থেকে বড়, পুরুষ মহিলাদের পাশাপাশি এক দৃষ্টিহীন ব্যক্তিও প্রতিবাদে অংশগ্রহণ করেন। আর জি কর […]
হকারদের উপর আরপিএফের অত্যাচারের প্রতিবাদে সভা হাওড়ায়।
হাওড়া, ৩১ জানুয়ারি:- রেলের হকারদের উপর আরপিএফের অত্যাচারের প্রতিবাদে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল শ্রমিক সংগঠনের প্রতিবাদ সভা হলো হাওড়ায়। বুধবার বিকেলে হাওড়া স্টেশনে ডিআরএম অফিসের বিপরীতে ওই সভার আয়োজন করা হয়। ডিআরএম অফিসে দেওয়া হয় ডেপুটেশন। এদিন তৃণমূল ট্রেড ইউনিয়নের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, রেল হকারদের উপর আরপিএফ নজিরবিহীন আক্রমণ চালাচ্ছে। তাদের উপর জুলুম […]










