কলকাতা , ২ নভেম্বর:- কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকার সঙ্গে সমন্বয় রেখে করোনা সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকার কনটেইনমেন্ট জোনগুলিতে আগামী ৩০ শে নভেম্বর পর্যন্ত লকডাউনের বিধিনিষেধ জারি থাকার কথা জানিয়েছে। আজ নবান্ন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে লকডাউন চলা এলাকায় সব বিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। একমাত্র ক্রীড়াবিদের প্রশিক্ষণ ছাড়া সুইমিং পুল বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সিনেমা, থিয়েটার হল মোট আসনের ৫০ শতাংশ দর্শক নিয়ে চালানো যাবে। কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে কনটেইনমেন্ট জোন এর বাইরে থাকা এলাকায় সব ধরনের স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে যাত্রা, সাংস্কৃতিক বা বিনোদনমূলক অনুষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক ও ধর্মীয় সভা করা জেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। ঘেরা জায়গায় ২০০ জনের বেশি জমায়েত করা যাবে না বলেও সরকারি নির্দেশে জানানো হয়েছে।
Related Articles
প্রয়াত সোমেন মিত্র , রাজনৈতিক মহলে শোকের ছায়া।
সোজাসাপটা ডেস্ক , ৩০ জুলাই:- বুধবার গভীর রাতে দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে জীবনাবসান হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর । ১৯৭২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত শিয়ালদহের বিধায়ক ছিলেন সোমেনবাবু । বাংলার রাজনীতি জগত থেকে একজন সজ্জন মানুষ বিদায় নিলেন । কংগ্রেস রাজনীতিতে ‘ছোড়দা’ বলেই পরিচিত ছিলেন সোমেন মিত্র। তিনি […]
বিয়ের দিনেই মৃত্যু গুলিবিদ্ধ কনস্টেবলের।
হুগলি, ৩ মার্চ:- চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পুলিশ লকআপে বন্দী পাহারায় নিযুক্ত থাকার সময় নিজের সার্ভিস রিভলবার দিয়ে মাথায় গুলি করেন। চন্দননগর পুলিশ কমিশনারেটের হেড কোয়ার্টার চুঁচুড়া পুলিশ লাইনে কনস্টেবল পদে নিযুক্ত ছিলেন বাঁকুড়া হীরবাঁধের বাসিন্দা হিমাংশু মাঝি। গত ২৮ ফেব্রুয়ারী ভোরে ইমামবাড়া হাসপাতালে গুলিবিদ্ধ হন পুলিশ কর্মি। আশঙ্কা জনক অবস্থায় তাকে চুঁচুড়া হাসপাতাল থেকে কলকাতার […]
বিহার-উত্তরপ্রদেশের নদীতে লাশ ভাসার জের , বাংলায় গঙ্গার মাছের বাজার তলানীতে !
সুদীপ দাস , ২১ মে:- উত্তরপ্রদেশ থেকে বিহার; নদীতে ভাসছে লাশ! যার জেরে গঙ্গার মাছের বাজারে ভাটা। দিন পনেরো আগেও যে ইলিশের দাম ছিলো ১৩০০ থেকে ১৪০০ টাকা। বর্তমানে সেই মাছ সাত থেকে আটশোতেও বিকোচ্ছে না। যে চিংড়ি ছিলো ৩৫০ থেকে ৪০০ সেই চিংড়ির দর ২০০ হেঁকেও লাভ হচ্ছে না। তাজা এইসমস্ত মাছগুলির দোষ একটাই। […]









