পশ্চিম মেদিনীপুর, ৩১ অক্টোবর:- কালিপূজা ও দীপাবলির আগে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল বেলদা থানার পুলিশ। শনিবার দুপুর নাগাদ বেলদা থানার গুড়দলা এলাকা থেকে থেকে সতেরো বস্তা বাজি তৈরির কাঁচামাল, সালফার সহ নিষিদ্ধবাজি উদ্ধার করে বেলদা থানার পুলিশ। একই সাথে বেশ কয়েক কেজি বারুদ ও উদ্ধার করা হয় এদিন। গোপন সূত্রে খবর পেয়ে থানা এলাকার গুড়দলাতে অভিযান চালিয়ে এলাকার দুটি জায়গা থেকে এই শব্দবাজি উদ্ধার করে তারা। কালীপুজোর আগে এভাবে নিষিদ্ধ বজির বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ। দীপাবলির পূর্বে এই অভিযান অনেকটা স্বস্তি আনবে পরিবেশে।
Related Articles
সাহায্য চেয়ে তৃণমূল মন্ত্রীর দরবারে বিজেপির সক্রিয় কর্মী।
হাওড়া , ১০ সেপ্টেম্বর:- আমফানে ক্ষতিগ্রস্ত দলেরই সক্রিয় এক কর্মীর ( বিগত ১৯৯৫ সাল থেকে বিজেপি করে আসা ) পরিবারকে সাহায্য করা তো দূর অস্ত, উল্টে তাঁর থেকেই টাকা দাবি করেছিলেন খোদ বিজেপির এক মন্ডল সভাপতি। এমনকি, রাস্তা থেকে টাকা কেড়ে নেওয়ার অভিযোগও উঠেছিল। শেষমেশ ওই বিজেপি কর্মী হাওড়ার বালি থানায় গিয়ে দলের মন্ডল সভাপতির […]
স্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছে রাজ্য সরকার।
কলকাতা , ২৯ নভেম্বর:- মহার্ঘভাতা নিয়ে ফের স্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছে রাজ্য সরকার। তারই বিরোধিতায় সরব বিজেপি। মহার্ঘভাতা নিয়ে স্যাটের নির্দেশকে রাজ্যের চ্যালেঞ্জকে হাতিয়ার করেই আসরে নামল গেরুয়া শিবির। টুইটে অমিত মালব্য এ বিষয়ে লেখেন, ‘রাজ্য সরকারি কর্মীরা বাংলার সরকারের হঠকারিতার শিকার। বারবার আদালতের নির্দেশ সত্ত্বেও বকেয়া মহার্ঘভাতা ফেরত […]
পুনর্মিলন উৎসবে এসে স্কুল বাঁচানোর অঙ্গীকার প্রাক্তনীদের।
হুগলি, ২ জানুয়ারি:- স্কুলের প্রথম পুনর্মিলন উৎসবে এসে স্কুল বাঁচানোর অঙ্গিকার প্রাক্তনীদের। পড়ুয়া কমতে কমতে সংখ্যাটা একশোর নীচে নেমেছে।যত জন ছাত্রী আছে তারাও অনিয়মিত। আগামী দিনে বন্ধ হওয়ার আশঙ্কায় চুঁচুড়ার মিয়ারবেড় (পিয়ারাবাগান) সারদামনী গার্লস হাইস্কুল। স্কুল বাঁচাতে এগিয়ে এলেন প্রাক্তনীরা। সাহায্য চাইলেন এলাকার মানুষের। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলবেন প্রাক্তনীরা। এক সময় […]







