হুগলি , ৩১ অক্টোবর:- চৈত্রের অন্নপূর্ণা থেকে পয়ালা বৈশাখের গনেশ ছাপিয়ে বাঙালীর দুর্গাপুজোর মতোই করোনা ত্রাসে বেসামাল কালী পুজো। সংক্রমিত ব্যাধির ছোবল এড়াতে মাতৃ দর্শন থেকে পুষ্পাঞ্জলি সমস্ত কিছুই ভার্চুয়ালি করার সিদ্ধান্ত নিয়েছে ১৭১ বছরের প্রাচীন শ্রীরামপুর বল্লভপুর শ্মশানকালী পুজো কমিটি ও অছি পরিষদ। উদ্যোক্তারা জানিয়েছে শ্মশানকালী পুজো নিয়ে লক্ষ লক্ষ মানুষের মনে ধর্মীয় ভাবাবেগ রয়েছে। সেই ভাবাবেগ কে সন্মান জানিয়েই সাধারন পুজা, দর্শন, মাল্যদান, দন্ডী ও ভোগ প্রসাদ বিলি সব কিছুই স্থগিত রাখা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে। কমিটির সদস্যরাই পুজো উপাচার ও মালা পড়ানোর কাজ করবেন।
Related Articles
হাওড়ায় অবৈধ নির্মিত বিল্ডিং পরিদর্শনে পুর প্রশাসক।
হাওড়া, ৮ ফেব্রুয়ারি:- শহরের বিভিন্ন এলাকায় বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ আসছিল হাওড়া পুরসভার কাছেও। এইসব অভিযোগ খতিয়ে দেখতে বুধবার সকালে পুরসভার মুখ্য প্রশাসক আচমকাই হানা দেন ওইসব এলাকায়। সঙ্গে ছিলেন হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তা সহ পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকরা। পুর প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী এদিন আচমকাই হানা দেন ওই সমস্ত এলাকায়। বিল্ডিংগুলি পরিদর্শন […]
শিলিগুড়ি মহকুমার বিধাননগরে দুটি অবৈধ বালি বোঝায় ট্রাক্টর সহ গ্রেফতার ২
শিলিগুড়ি , ১ জানুয়ারি:- শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগরে অবৈধ বালি বোঝায় দুটি ট্রাক্টর সহ দুজনকে গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ। ধৃতদের নাম মহম্মদ ফজরুল(২৮) ও আবু তাহির(২১)। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে বিধাননগরে ৩১ নং জাতীয় সড়কের উপর টহলদারি চালাছিল বিধাননগর থানার পুলিশ। এরপর দুটি বালি বোঝায় ট্রাক্টর আটক করে। এবং বৈধ কাগজপত্র দেখাতে […]
পুলিশ “মামা”র হাতেই মুখে ভাত খেলো হাওড়া স্টেশনের ফুটপাতের গণেশ।
হাওড়া, ৭ মে:- মামা-ভাগ্নে বা মামার বাড়ি শব্দটা প্রত্যেকের জীবনের সুখ স্মৃতি ও অনাবিল আনন্দের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। এর পাশাপাশি অপরাধ জগতে অপরাধী ও পুলিশ অধিকারিকদের “মামা ও ভাগ্নে” নামের শব্দটিও ব্যাঙ্গার্থক রূপে সমাজে প্রচলিত। সেই মামা ও ভাগ্নের এক হৃদয়স্পর্শী ঘটনার সাক্ষী হয়ে থাকলো রবিবারের হাওড়া স্টেশন। রবিবার দুপুরে হাওড়া স্টেশনের জিআরপি আধিকারিকরা রীতিমতো […]










