কলকাতা , ৩১ অক্টোবর:- পাহাড়ে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৈঠক ডেকেছেন। আগামী মঙ্গলবার নবান্নে ওই বৈঠকে গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং বিরোধী গোষ্ঠীর প্রধান তথা গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসনের কর্নধার বিনয় তামাং ও অনিক থাপাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। মুখ্যমন্ত্রী নিজে ফোন করে তাদের বৈঠকে ডেকেছেন বলে জনা গেছে। উল্লেখ্য গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গোষ্ঠীর প্রধান বিমল গুরুং সম্প্রতি ফের সক্রিয় হওয়ায় দার্জিলিঙ পাহাড়ের পরিস্থিতি পুনরায় উত্তপ্ত হয়ে উঠেছে। মোর্চার দুই গোষ্ঠীর চাপান উতরে সেখানে অশান্তি সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের লক্ষ্যে ওই বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে।
Related Articles
রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন জহর সরকার।
কলকাতা, ২৮ জুলাই:- প্রসার ভারতীর প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জহর সরকার আজ রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক নির্মল ঘোষের সঙ্গে দুপুরে বিধানসভায় গিয়ে সচিবের হাতে তিনি নিজের মনোনয়ন পত্র তুলে দেন। তৃণমূল কংগ্রেস দলত্যাগী দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে জহর বাবুকে প্রার্থী করেছে। আগামী ৯ অগস্ট একই দিনে […]
তাঁত শিল্পীদের পাশে দাঁড়ানোর উদ্যোগের স্বীকৃতি, মিলল স্কচ পুরস্কার।
কলকাতা, ১ আগস্ট:- রাজ্যের তাঁত শিল্পীদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের স্বীকৃতি স্বরূপ মিলল স্কচ পুরস্কার। তন্তুজের মাধ্যমে তাঁত ও বস্ত্র শিল্পের প্রসারে রাজ্যের কাজের জন্য ” স্টার অফ গভর্নেন্স- স্কচ অ্যাওয়ার্ড ইন হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইলস” বিভাগে এবার এলো পুরস্কার। এছাড়া মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত ভবিষ্যত ক্রেডিট কার্ড প্রকল্পের জন্যও পুরস্কার এসেছে রাজ্য সরকারের ঘরে। […]
জুনিয়ার চিকিৎসকদের আন্দোলনে লিড দেওয়া দেবাশীষকে সমর্থন পরিবারের।
হুগলি, ২০ সেপ্টেম্বর:- মাধ্যমিকে রাজ্যের মধ্যে অষ্টম হয়েছিল, জুনিয়র চিকিৎসক দেবাশীষদের আন্দোলনকে সমর্থন জানিয়ে বলাগরে চোখে জল মায়ের। আজ শুক্রবার বেলা একটা নাগাদ এমনই ছবি। স্কুলে প্রথম হতো, ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি ছিল তার ভালোবাসা। আঁকা, আবৃতি প্রতিযোগিতাতেও প্রথম স্থান অধিকার করতো। নাটকও ছিল পারদর্শী। ঘরের আলমারিতে থরে থরে সাজানো বই, তার পাশেই রয়েছে একাধিক […]








