হাওড়া , ৩০ অক্টোবর:- করোনা আবহে কোজাগরী লক্ষ্মীপুজোর বাজার করতে এসে দামের আগুনে হাত পুড়ছে মধ্যবিত্তের। হাওড়াতেও ফুল – ফল সহ পুজোর উপকরণ সবকিছুর দামই বেশ চড়া। যার ফলে কোজাগরী লক্ষ্মীপুজোর আয়োজন করতে গিয়ে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। করোনা পরিস্থিতিতে এবার মানতে হচ্ছে করোনা বিধি। তার উপর পুজোর ফুল ও ফলের দাম লাগামছাড়া হওয়ায় বেড়েছে আরও সমস্যা। এক গৃহস্থ জানান, এই বছরে ভাল মালার দাম প্রায় দ্বিগুণ ছাড়িয়েছে। এছাড়াও গাঁদাফুলের মালার দাম বেড়েছে। ফলের দামও আকাশছোঁয়া। এক ফুল বিক্রেতা বলেন, হাওড়ায় ফুল শহরতলি থেকে আসে। এই বছরে করোনার কারণে এখনও বন্ধ রয়েছে লোকাল ট্রেন। ফলে পাঁশকুড়া, কোলাঘাট প্রভৃতি এলাকা থেকে ফুল চাষিরা ফুল বাজারে আনতে সমস্যায় পড়ছেন। আগে লোকাল ট্রেনে করে অল্প খরচে যে ফুল হাওড়ায় নিয়ে আসা সম্ভব হত, বর্তমানে তা সম্ভব হচ্ছে না। ফলে দাম বাড়াতে বাধ্য হচ্ছেন ফুল চাষিরা। অন্যদিকে, একই অবস্থা আনাজ ও ফলেরও। একই কারণে বেড়ছে দাম।
Related Articles
ভোট অন একাউন্ট বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা বিধানসভায়।
রিংকা পাত্র , ৭ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পেশ করা ২০২১-২২ অর্থবর্ষের প্রথম ৪ মাসের ভোট অন একাউন্ট বাজেটের উপর আজ বিধানসভায় আলোচনা হয়। আলোচনা শুরু করে কংগ্রেস বিধায়ক কমলেশ চ্যাটার্জি বাজেটের বিরোধিতা করে বলেন, আগামী নির্বাচনের দিকে তাকিয়েই এই বাজেট করা হয়েছে। মানুষকে বোকা বানানো হচ্ছে। বার্ধক্য ভাতার অর্থের পরিমান অত্যন্ত কম। কৃষক ফসলের […]
পুকুরে রং মিস্ত্রির দেহ, চাঞ্চল্য হাওড়ার জগাছায়।
হাওড়া, ১৪ এপ্রিল:- হাওড়ার জগাছার সাতাশি এলাকায় পুকুরে ভেসে উঠলো এক ব্যক্তির মৃতদেহ। মৃতের নাম কার্তিক মণ্ডল। স্থানীয় সূত্রে জানা গেছে, কার্তিকবাবু স্থানীয় এলাকার বাসিন্দা। পেশায় রংমিস্ত্রি। গত দু’দিন যাবৎ তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান পুকুরের পাড়ে জামাকাপড় এবং রং করার সরঞ্জাম পড়ে রয়েছে। পুকুরে ভেসে উঠেছে তার মৃতদেহ। এরপর জগাছা […]
বিজেপির মুলতুবি প্রস্তাব নিয়ে আলোচনা না হওয়ায় প্রতিবাদ জানিয়ে ওয়াক আউট।
কলকাতা, ২৬ জুলাই:- তাদের আনা মুলতুবি প্রস্তাব নিয়ে বিধানসভায় আলোচনা না হওয়ার প্রতিবাদ জানিয়ে বিরোধী বিজেপি আজ বিধানসভার অধিবেশন থেকে ওয়াকআউট করে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে সাম্প্রদায়িক মন্তব্যের অভিযোগ তুলে তা নিয়ে আলোচনার দাবি জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা আজ একটি মুলতুবি প্রস্তাব পেশ করেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ওই প্রস্তাবকে অবৈধ […]








