স্পোর্টস ডেস্ক , ২৯ অক্টোবর:- করোনার জন্য এবারের আইএসএল হবে গোয়ায়। বাইরের কারোর সেখানে যাওয়ার উপায় নেই। এমনকি সাংবাদিকদেরও এবার প্রবেশাধিকার নেই। কিন্তু এতেও নিয়ম বদলাতে নারাজ আন্তোনিও লোপেজ হাবাস। সন্দেশ ঝিঙ্গান, শুভাশিস বোস এবং তিরি, জাভিদের নিয়ে চলছে তাঁর ক্লোজড ডোর প্র্যাকটিস। নিয়মে বদল নেই। গোয়াতেও ক্লোজড ডোর অনুশীলন এটিকে মোহনবাগানের। হাবাসের নির্দেশে প্র্যাকটিস গ্রাুউন্ডের চারপাশ ঢেকে দেওয়া হয়েছে কালো কাপড় দিয়ে। কলকাতায় দলের অনুশীলন করানোর সময়ও ক্লোজড ডোর প্র্যাকটিসই ছিল সবচেয়ে পছন্দের তাঁর। শনিবারই কোয়ারেন্টাইন পর্ব মিটিয়ে দলের সঙ্গে যোগ দেবেন রয় কৃষ্ণা। তিন সপ্তাহ আগেই প্রায় পুরো দল পেয়ে যাচ্ছেন হাবাস। যা খানিকটা হলেও অ্যাডভান্টেজ মোহনবাগানের। অন্যদিকে এদিন থেকে অবশ্য সবুজ-মেরুন জার্সিতে প্রস্তুতিতে নেমে পড়েছেন উইলিয়ামস।
Related Articles
নিজ ভূমেই পরবাসী পোলবার ৯২ টি পরিবার ।
হুগলি,১২ ডিসেম্বর:– “নিজ ভূমে পরবাস”বাস্তব চিত্র কলকাতা থেকে ৩০ কিলোমিটার দূরে পোলবা ব্লকে। সারাদেশ যখন উত্তাল এনআরসি ও ক্যাব নিয়ে , কিন্তু ২০১১ সাল থেকে নিজ ভূমে পরবাসী হয়ে চলেছেন ৯২ টি পরিবার । নেই কোন সরকারি সাহায্য নেই আর্থিক সহায়তা অথচ কেন্দ্র-রাজ্য সকলেই তাদের ভোটাধিকার নিয়ে ক্ষমতায় বসেছেন । অদ্ভুত বিরল এই গ্রাম রয়ে […]
সৌমিত্র খাঁ কে গ্রেপ্তারের প্রতিবাদে বিষ্ণুপুর বাসস্ট্যান্ডে পথ অবরোধ করে বিক্ষোভ যুব মোর্চা কর্মীদের ।
বাঁকুড়া, ১২ সেপ্টেম্বর:- রাজ্য বিজেপির যুব মোর্চার সম্পাদক তথা আসানসোলের বিজেপি নেতা বাপ্পা চ্যাটার্জি কে গ্রেপ্তারের প্রতিবাদে রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ গতকাল আসানসোলে অবস্থান-বিক্ষোভে সামিল হলে তাকে গ্রেপ্তার করা হয়। তারই প্রতিবাদে শনিবার বিষ্ণুপুর শহরে রসিকগঞ্জ বাস স্ট্যান্ডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হলেন বিষ্ণুপুর […]
ভাঙন অব্যাহত , তলিয়ে যাচ্ছে বিঘা বিঘা চাষের জমি , সেইসঙ্গে বাসস্থানের ঘর।
নদীয়া , ১৮ আগস্ট:- এখনো গঙ্গা ভাঙন অব্যাহত । তলিয়ে যাচ্ছে বিঘা বিঘা চাষের জমি। সেইসঙ্গে বাসস্থানের ঘর । চরম আতঙ্কে দিন কাটছে গঙ্গার তীরবর্তী অবস্থানকারী কয়েকশো পরিবারের । এবার নদীয়ার শান্তিপুর থানার গয়েশপুর গ্রাম পঞ্চায়েত এলাকা । সূত্রের খবর ,নদীয়ার শান্তিপুর থানা গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকায় প্রায় শতাধিক পরিবার বসবাস করে । বর্ষা […]






