বাঁকুড়া , ২৫ অক্টোবর:- বাঁকুড়া জেলার প্রতাপপুরের মহাশ্মশান কালি মন্দিরে নবরাত্রির নব দুর্গা পুজো ও বিশ্বকল্যান যজ্ঞ প্রতি বছরের ন্যায় এবছর হচ্ছে। এখানের মহালয়ার দিন থেকে নবমীর দিন পর্যন্ত যজ্ঞ করা হয়ে থাকে। এবছর মোট ৪২ দিন ধরে যজ্ঞ হচ্ছে। এখানের পুজোর বিশেষত এখানে মাদুর্গার ৯ টি রূপ শৈলীপুত্রী, ব্রহ্মচারিনী,চন্দ্রঘটা,কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রী, মহাগৌরি, সিদ্ধিদাত্রী এই রূপ গুলো ৯দিন ধরে পুজো হয়ে থাকে। এখানের আরেকটি বিশেষত্ব হল মহানবমীর দিনে কুমারী পুজো হয়। মাদুর্গার ৩টি রূপ কল্যানী, কালিকা, চণ্ডিকা রূপের জন্য ৩জন কুমারীকে বসিয়ে পুজো করা হয়।অন্যান্য বছর নবমীর দিনে ১২-১৫ হাজার লোকজন কে খাওয়ানো হয়ে থাকে। কিন্তু এবছর করোনা পরিস্থিতিতে মত সেসব বন্ধ থাকছে। করোনা সচেতনতায় সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করেছেন পুজো কমিটি।
Related Articles
পেট্রোপন্যের মূল্যবৃদ্ধি নিয়ে সরব মমতার গলায় , রাজ্যে জিডিপি বৃদ্ধির দাবী।
কলকাতা, ৭ জুলাই:- পেট্রোল- ডিজেল বিক্রি করে কেন্দ্র সরকার রাজ্য থেকে তিন লক্ষ ৭১ হাজার কোটি টাকা আয় করলেও অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে তারা সাধারণ মানুষের কথা ভাবছে না বলে রাজ্য সরকার অভিযোগ করেছে। চলতি অর্থবছরের বাজেটের উপরে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বিধানসভায় সাংবাদিকদের বলেন গত এক বছরে গ্যাসের দাম সিলিন্ডার পিছু […]
চাঁপদানিতে অন্নপূর্ণা পূজোর উদ্বোধনে পৌরপ্রধান সুরেশ মিশ্রা।
প্রদীপ বসু, ২৯ মার্চ:- হুগলি জেলার চাপদানি ডালহৌসি জুটমিল লাগোয়া শ্রমিক আবাসনে মহাসমারহে পূজিত হচ্ছেন মা অন্নপূর্ণা। এই পুজোর শুভ উদবোধন করলেন পৌরপ্রধান সুরেশ মিশ্র। ছিলেন ডালহৌসি জুটমিলের অন্যান্য কাউন্সিলর বৃন্দ ও ডালহৌসি জুটমিলের প্রেসিডেন্ট রঞ্জন মহিন্তা, পার্সোনাল ম্যানেজার মুক্তেশ্বর সিং সহ আধিকারিকগন।শ্রমিক মহল্লায় এই পুজোকে ঘিরে প্রতি বছরের মত এবারেও উৎসাহ চোখে পড়ল।পৌরপ্রধান তার […]
হঠাৎই দলত্যাগী দুই বিধায়কের সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে , জল্পনা রাজনৈতিক মহলে।
কলকাতা , ৮ ফেব্রুয়ারি:- বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে দেখা করলেন বিজেপি বিধায়ক সুনীল সিংহ ও বিশ্বজিৎ দাস। বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস ও নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংহ তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন। তাই এই সাক্ষাৎ নিয়ে হঠাৎ শুরু হয় জল্পনা। ‘উন্নয়নমূলক কাজে সাহায্য চাইতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ’, তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা উড়িয়ে দাবি সুনীল সিংহের। দেখা হতেই […]









