হুগলি , ২৪ অক্টোবর:- কোন্নগরের বাটার মোড়ে কর্মরত এক সিভিক ভলেন্টিয়ারকে তার কাজে বাধা দিয়ে হেনস্থা ও মারধর করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার বাটার মোড়ে ডিউটি করছিল কোন্নগর পুলিশ ফাঁড়ির এক সিভিক ভলেন্টিয়ার। সেখানে একটি এম্বুলেন্স পাশ করানোর সময় সেখানে বেআইনি ভাবে বাইক নিয়ে ঢুকে পড়ে কোন্নগর দেব পাড়ার বাসিন্দা সায়ম্বর দেব। সিভিক ভলেন্টিয়ারটি ওই ব্যক্তির বাইক আটকে এম্বুলেন্স ছাড়তেই সিভিক ভলেন্টিয়ারের উপর চড়াও হয় সয়ম্বর দেব। নিজেকে কোলকাতা হাইকোর্টের উকিল পরিচয় দিয়ে রাস্তার উপর বাইক দার করিয়ে ধাক্কাধাক্কি শুরু করে দেয় সিভিক ভলেন্টিয়ারকে। এই ঘটনায় পুজোর অষ্টমীর দিনে ব্যাপক যানজট সৃষ্টি হয় কোন্নগর জিটি রোডে। সিভিক ভলেন্টিয়ারকে হেনস্থা করার ঘটনা মোবাইল বন্দি করে অনেকেই। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়। সাধারণ মানুষের প্রশ্ন যারা দিন রাত মানুষের সরক্ষার স্বার্থে কাজ করছে তাদের প্রকাশ্যে এভাবে হেনস্থা হতে হবে কেন। ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ।
Related Articles
হাওড়া স্টেশনে ফের বিপুল পরিমাণ নগদ টাকা ও রূপোর গয়না উদ্ধার।
হাওড়া, ২০ অক্টোবর:- হাওয়ালা র্যাকেটের মাধ্যমে নগদ টাকা এবং সোনা রুপোর গয়না রেলের মাধ্যমে পাচার হওয়ার আগাম সতর্কতা থাকায় হাওড়া স্টেশনে এমনিতেই বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। আর এই বাড়তি সতর্কতার জেরে ফের সাফল্য পেল রেল পুলিশ। হাওড়া স্টেশন থেকে আরপিএফের অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নগদ টাকা। এর পাশাপাশি উদ্ধার হয়েছে প্রচুর টাকার রূপোর গয়নাও। […]
ফের আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক যুবক।
কোচবিহার,২৯ জানুয়ারি:- কোচবিহারে ফের আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক যুবক। মঙ্গলবার তুফানগঞ্জের বলরামপুর চৌপথি থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম আবুবক্কর সিদ্দিকি। তার বাড়ি কোচবিহার ২ নম্বর ব্লকের পাতলাখাওয়া এলাকায়। ধৃতের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল ও দুই রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গোপন সূত্রে […]
চুঁচুড়ায় কোথাও পিকেটিং আবার কোথাও মিছিল করে দোকানপাট বন্ধ করলো বনধকারীরা।
হুগলি, ২৯ মার্চ:- খোলা ছিল ব্যাঙ্ক এল আই সি পোস্ট অফিস। সাধারন ধর্মঘটের দ্বিতীয় দিনে বামপন্থীর চুৃঁচুড়ায় মিছিল করে গিয়ে বন্ধ করল কোথাও আবার পিকেটিং করে সাধারন মানুষকে তাদের দাবী জানালো। কেন্দ্রীয় নীতি সহ তেল গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দুদিনের সারা ভারত সাধরন ধর্মঘটে সাধারন জনজীবনে সেই ভাবে প্রভাব দেখা যায়নি। আর পাঁচটা সাধারন দিনের মতই […]










