বাঁকুড়া ২৪ অক্টোবর:- কামানের তোপধ্বনিতে কেঁপে উঠল গোটা বিষ্ণুপুর শহর। শ্রীশ্রী মৃন্ময়ী মাতার পুজোকে কেন্দ্র করে আকাশে বাতাসে উন্মাদনা। ইতিহাস বলে 303 মল্লাব্ধ বাংলা 404 শাল ইংরেজি 997 খ্রিস্টাব্দে স্বপ্নাদেশ পেয়ে জগত মল্লমা মৃন্ময়ী দেবীর প্রতিষ্ঠা করেন। তারপর থেকেই প্রাচীন রীতিনীতি মেনে আজও মা মৃন্ময়ী দেবীর পুজো হয়ে আসছে। ষষ্ঠীর পরের দিন থেকে মৃন্ময়ী দেবীর পুজো শুরু হয়। মল্ল রাজাদের রাজধানী বিষ্ণুপুর শহর পূজাকে কেন্দ্র করে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে। কামানের তোপধ্বনি দেখতে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। তবে অন্যান্য বছরের মতো এ বছর সেই অর্থে সাধারণ মানুষের জমায়েত নেই বললেই চলে। মহামান্য হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে পুরো পুজোর আয়োজন করা হয়েছে। সাধনা বিশ্বাস নামে এক দর্শনার্থী বলেন, এটার গল্প শুনেছি আজ নিজের চোখে দেখলাম আমি খুব আপ্লুত। আগামী দিনে এ বিষয়ে জানার জন্য পড়াশোনা করব।
Related Articles
রাজ্যে ফের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু চিকিৎসকের , ঘটনায় দুঃখ প্রকাশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ৮ মে:- করোনা সংক্রমিত হয়ে রাজ্যে আজ আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।করোনা সংক্রমিত হওয়ার পরে দক্ষিণ কলকাতার পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন চিকিৎসক এবং এইচআইভি গবেষক ৬৮ বছরের স্বরজিত জানার আজ সকাল এগারোটা নাগাদ মৃত্যু হয়। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুঃখ প্রকাশ করেছেন। এক টুইটে তিনি যৌনকর্মী এবং সমাজের ব্রাত্য মহিলাদের সাহায্য করার ক্ষেত্রে […]
রাজ্যে বৃষ্টির পূর্বাভাস থাকায় শস্যহানি রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে নির্দেশ রাজ্যের।
কলকাতা, ১০ জানুয়ারি:- চলতি সপ্তাহে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস থাকায় শস্যহানি রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজ্য সরকার জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এব্যাপারে রাজ্যের সব জেলাশাসককে চিঠি দিয়ে সতর্ক করে দিয়েছেন। পাশাপাশি জেলা কৃষি অধিকর্তাদেরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ফসলের সুরক্ষায় কৃষকদের বেশ কিছু দেওয়া হয়েছে। এই সময় বৃষ্টি এবং […]
মুখ্যমন্ত্রীর শোকবার্তা।
কলকাতা,১৮ ফেব্রুয়ারি:- বিশিষ্ট অভিনেতা ও প্রাক্তন সাংসদ তাপস পালের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ ভোরে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৬১ বছর। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র দাদার কীর্তি, সাহেব, ভালোবাসা ভালোবাসা, অনুরাগের ছোঁয়া, অমর বন্ধন ইত্যাদি। তিনি হিন্দি সিনেমায়ও অভিনয় করেছেন। তাপস পাল ২০১৪ সালে কৃষ্ণনগর কেন্দ্রের […]









