কলকাতা, ২৩ অক্টোবর:- প্রায় ১০ কেজি মাদক বাজেয়াপ্ত করল নারকোটিক কন্ট্রোল বিউরো অর্থাৎ এনসিবি। এবং এই মাদক পাচারের সঙ্গে যুক্ত চার ব্যক্তিকে গ্রেফতার করেছে নারকটিক কন্ট্রোল বিউরোর কলকাতা জোনাল ইউনিট। এনসিবির নিউটাউনের সদর দপ্তর তরফ থেকে জানানো হয় পুজোর সময় মাদকের চাহিদা তুঙ্গে থাকায় আগেভাগেই নজরদারি বাড়িয়েছিল নারকটিক কন্ট্রোল বিউরো। গোপন সূত্রে তারা খবর পায় কুরিয়ারের মাধ্যমে কলকাতা থেকে অস্ট্রেলিয়ায় মাদক পাঠাচ্ছে। ভারতের নানান প্রান্তের মাদক ব্যবসার সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা। এরপরই কুরিয়ার সার্ভিস গুলিকে ট্র্যাক করে জানা যায় বাসনপত্রের মধ্যে মাদক ঢুকিয়ে কলকাতায় নিয়ে আসা হয়েছে। এরপর ওই কন্সাইনমেন্ট বাজেয়াপ্ত করে এনসিবি। তদন্তে নেমে বিহারের বাসিন্দা হামিদ আলম, তামিলনাড়ুর বাসিন্দা কাদের ইব্রাহীম, তাবরেজ ও বশির আহমেদকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছেন এনসিবির আধিকারিকরা। অস্ট্রেলিয়ায় কাদের কাছে এই মাদক পাঠানো হচ্ছিল তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা।
Related Articles
কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির জন্য পর্যাপ্ত অনুদান দিচ্ছে না – মুখ্যমন্ত্রী।
কলকাতা , ২৪ নভেম্বর:- কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির জন্য পর্যাপ্ত অনুদান দিচ্ছে না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে মুখ্যমন্ত্রী বাঁকুড়া থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন। সেখানে তিনি প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বকেয়া জিএসটি-র পরিমাণ ৮ হাজার ৫০০ কোটি টাকায় এসে দাঁড়িয়েছে। করোনা মোকাবিলার প্রতিটি ক্ষেত্রে খরচ […]
যাদবপুরে ছাত্র-মৃত্যুর ঘটনায় সরাসরি রাজ্যপালকেই দায়ী করলেন শিক্ষামন্ত্রী।
কলকাতা, ২২ আগস্ট:- যাদবপুরের ঘটনায় সরকার সময়োচিত ব্যবস্থা নিয়েছে। সরকারের ফ্যাক্ট ফান্ডিং কমিটির রিপোর্ট অনুযায়ী পদক্ষেপ করা হয়েছে। বিধানসভায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনার জন্য একশ শতাংশ দায় রাজ্যপালের। রাজ্যের নিয়োগে থাকা উপাচার্যকে সরিয়ে দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্য সরকারের আদেশ প্রয়োগের সিদ্ধান্ত […]
এবার হাওড়ায় শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে সরব খোদ শাসকদল সমর্থিত শিক্ষক সংগঠনের সদস্যরা।
কলকাতা, ১৮ মে:- হাওড়ায় শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে জেলা স্কুল পরিদর্শককে ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূল সমর্থিত শিক্ষক সংগঠনের সদস্যরা। বুধবার বিকেলে হাওড়ার অফিসে জেলা স্কুল পরিদর্শককে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন শিক্ষকরা। মূলত স্কুলে ভর্তির জন্য সরকার নির্ধারিত ফি এর থেকে বেশি ফি সংগ্রহ করা ছাড়াও মিডডে মিলের খাবারের মান নিয়ে অভিযোগ তোলেন তাঁরা। তাঁদের […]








