প্রদীপ সাঁতরা,৮ জানুয়ারি:- এনআরসি মানছিনা মানবনা’- এই শ্লোগানকে সামনে রেখে আজ সারাদেশ জুড়ে এক সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন আমাদের দেশের সব বামপন্থী দল গুলি। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোব। মিছিল করে পথ অবরোধ ও ট্রেন অবরোধ করার দৃশ্যও দেখা গেছে। কোথাও আবার সাধারণ মিছিলের মধ্য দিয়েও ধর্মঘট সফল করার ডাক দিয়েছেন বামেরা। তেমনই আজ কোতুলপুর ব্লক সিপিআইএম- এর পক্ষ থেকে এক মিছিল করেন সিপিআইএম-এর সদস্যরা। আজ তারা গোটা কোতুলপুর জুড়ে ব্যানার ও পতাকা সহকারে এক মিছিল করেন। তাদের দাবি কোতুলপুরে বন্ধের প্রভাব পড়েছে। কারণ রাস্তা ঘটে অন্যান্য দিনের তুলনায় আজ মানুষের সংখ্যাও কম এবং বন্ধ কে সমর্থন করে পোস্ট অফিস ও বিভিন্ন ব্যাঙ্কও আজ বন্ধ রয়েছে। এছাড়াও সকাল থেকে রাস্তায় বাসের গতিবিধিও তেমন নজরে পড়ছে না।
Related Articles
সবুজেই আস্থা, ফিকে গেরুয়া।
সোজাসাপটা ডেস্ক,২৮ নভেম্বর:- তিনে তিন তৃণমূল।লোকসভা ভোটের ধাক্কা সামলে রাজ্যের তিন কেন্দ্রেই ঘুরে দাঁড়াল তৃণমূল কংগ্রেস।সেই সঙ্গে দল গঠনের ২২ বছর পর তৃণমূল কালিয়াগঞ্জ ও খড়গপুরে প্রথম খাতা খুলল।এদিনের তিন কেন্দ্রের ফলাফলে উজ্জিবীত শাসক দলের নেতা কর্মীরা।তিন কেন্দ্রের মধ্যে করিমপুর শুধু তৃণমূলের দখলে ছিল।বাকি কালিয়াগঞ্জ ছিল কংগ্রেসের ও খড়গপুর ছিল বিজেপির দখলে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে এন […]
পুজোয় ছাড় নৈশ বিধিনিষেধে , তবে চলবে না লোকাল ট্রেন।
কলকাতা, ৩০ সেপ্টেম্বর:- করোনা জনিত বিধিনিষেধের মেয়াদ আরো একদফা বাড়ালো রাজ্য সরকার। তবে আসন্ন পুজোর দিন গুলোতে শিথিল করা হলো নৈশকালীন কড়াকড়ি। তবে এই পর্বেও লোকাল ট্রেন চলাচলের অনুমতি দেয়নি নবান্ন। করোনা রুখতে রাজ্য সরকারের জারি করা বিধি-নিষেধের চলতি মেয়াদ বৃহস্পতিবারই শেষ হয়েছে। এদিন সন্ধ্যায় নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৩০ অক্টোবর পর্যন্ত […]
দুটি মৃতদেহ কোথায় গেলো , জবাব দিদিকেই দিতে হবে। রামপুরহাটের ঘটনা নিয়ে প্রশ্ন বিমানের।
হাওড়া, ২৩ মার্চ:- “আরও ২টো বডি কোথায় গেল বলতে পারবেন তো দিদি। দমকল বলছে দশটা বডি আর দিদি বলছেন আটটা বডি। এর জবাব তো দিদিকেই দিতে হবে।” হাওড়ায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন বিমান বসু। দু’দিন ব্যাপী ধর্মঘটের সমর্থনে বুধবার সন্ধ্যায় হাওড়া স্টেশনে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রামপুরহাটের ঘটনা নিয়ে এদিন কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন […]







