হুগলি , ২১ অক্টোবর:- হুগলি জেলার চন্ডিতলা থানার উদ্যোগে দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হলো। বুধবার চন্ডিতলা থানার আধিকারিক সুদীপ্ত সাধুখার উদ্যোগে চন্ডিতলা বিধানসভা এলাকার কয়েকশো মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। এদিন বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্ডিতলা বিধানসভার বিধায়ক স্বাতী খন্দকার, সি,আই অসীম সরকার ও চন্ডিতলা থানার পুলিশ আধিকারিকরা। পুজোর সময় হাতে নতুন বস্ত্র পেয়ে খুশি সাধারণ মানুষ।
Related Articles
রামমোহন মেলা নিয়ে জরুরি বৈঠক হয়ে গেল খানাকুলে।
খানাকুল, ৩০ ডিসেম্বর:- ভারতের প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায়ের নাম অনুসারী অনুষ্ঠিত ঐতিহ্যবাহী রামমোহন মেলা নিয়ে একটি জরুরি বৈঠক হয়ে গেলো খানাকুলে। এদিন রাজা রামমোহন রায় মেলা উপলক্ষে খানাকুল ১নং পঞ্চায়েত সমিতির মিটিং হলে এই নিয়ে কমিটি গঠন হয়।উপস্থিত ছিলেন তৃনমুলের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়, যুবসভাপতি পলাশ রায়, […]
বিজেপির সাংসদ ও বিধায়কদের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করার হুমকি কংগ্রেসের।
হাওড়া, ৩১ মার্চ:- পেট্রোল, ডিজেল, জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে আমজনতার। প্রতিবাদে গ্যাস সিলিন্ডার, ওষুধ, পেট্রোল পাম্পে গাঁদার মালা ঝুলিয়ে হাওড়ায় প্রতিবাদ কংগ্রেসের। ক্রমাগত পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে জাতীয় কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন হলো হাওড়ায়। কোভিড পরিস্থিতির পরে মানুষ যখন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে তখনই বড় ধাক্কার মুখে আমজনতা। […]
দিদির পুলিশের কাছে ১০০ বার ক্ষমা চাইতে পারি জানালেন অনুব্রত।
সোজাসাপটা ডেস্ক, ৩০ মে:- অবশেষে দলের নির্দেশ মত রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি দিয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। কিছুদিন আগেও যার প্রভাবে শুধু বীরভূম নয় পার্শ্ববর্তী জেলাগুলোতে ‘বাঘে-গরুতে এক ঘাটে জল খেতো’ আজ সেই “চড়াম চড়াম” শব্দবন্ধের স্রষ্টা অনুব্রত মণ্ডল তথা বীরভূমের কেষ্ট নিঃশর্ত ক্ষমা চাইলেন দলের নির্দেশে। […]










