হুগলী , ২০ অক্টোবর:- পূজোর আগে সেঞ্চুরি হাঁকাতে চলেছে পেঁয়াজ। হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম। আজ শেওড়াফুলি পাইকারি আরতে কেজি প্রতি ৬৫-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে পিঁয়াজ। শেওড়াফুলি পাইকারি আরৎ সূত্রে খবর, মহারাষ্ট্রের নাসিকে আজকে পেঁয়াজের দাম কেজি প্রতি ৮০ টাকা। আগেই দক্ষিণভারতের অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও মহারাষ্ট্রে বৃষ্টিতে ব্যাপক পরিমানে পিঁয়াজ ক্ষতি হয়েছে। ফলে পরিবহন খরচ দিয়ে পেঁয়াজ আমদানি করতে পারছে না শেওড়াফুলির আরৎদারেরা। যোগান কম থাকার কারনে, শেওড়াফুলি পাইকারি আড়ৎ অধিকাংশ বন্ধ। ব্যবসায়ীদের আশঙ্কা খোলা বাজারে ১০০ টাকা কেজি দাম হওয়ার সম্ভবনা রয়েছে।
Related Articles
ব্যান্ডেলে খুনের ঘটনায় আটক মৃত লালবাবু গোয়ালার ভাইপো।
হুগলি, ৪ জুলাই:- দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নিউ কাজিডাঙা এলাকায় বাড়ি লালবাবু গোয়ালার।বাড়ি থেকে কয়েক হাত দূরে পয়েন্ট ব্ল্যাকবেঙ্গল থেকে গুলি করে তাকে খুন করা হয় গতকাল সন্ধ্যায়। কলকাতা কর্পোরেশনের কর্মী লালবাবু বাড়ি ফিরছিলেন সেসময়। যে এলাকায় খুন করা হয়েছে তাকে সেখানে পুলিশ পিকেট বসানো হয়েছে। কি কারনে লালবাবুকে খুন করা হয়েছে তা এখনো স্পস্ট নয়। […]
সাত সকাকেই সদ্যজাত শিশু কন্যা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য আরামবাগে।
আরামবাগ, ১৯ নভেম্বর:- সাত সকালেই বাঁশবোন থেকে সদ্যজাত কন্যা সন্তান উদ্ধার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে আরামবাগের তেঘরিতে।স্থানীয় সুত্রে জানা গেছে, সকাল বেলা বাঁশবোন থেকে বাচ্চার কান্না ভেসে আসে।পথচলতি মানুষ ভাবে কুকুরের বাচ্চা কাঁদছে।কিন্তু কান্নার শব্দ বাড়তে থাকায় স্থানীয় যুবকে তা প্রত্যক্ষ করে ডাকা ডাকা শুরু করে।বাঁশবোনে গিয়ে দেখে একটি শিশুকে প্লাস্টিকে মুড়ে […]
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এবং সহবাসের অভিযোগ , যুবকের বাড়িতে ধরনা যুবতীর।
নদীয়া , ২ জুলাই:- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এবং সহবাসের অভিযোগ, পরে বিয়ে করতে অস্বীকার, যুবকের বাড়িতে ধরনা যুবতীর। ঘটনাটি ঘটেছে নদীয়া শান্তিপুর থানার বাসডোপ এলাকায়। সূত্রের খবর, নদীয়ার শান্তিপুর থানার আরবান্দি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসডোপ গ্রামের বাসিন্দা অমিত মন্ডল। দেড় বছর আগে তিনি কলকাতার একটি বারে কাজে […]










