উঃ২৪পরগনা,৮ জানুয়ারি:– উত্তর ২৪ পরগনা জেলার জেলা সদর বারাসাতের বারাসাত রেল স্টেশন সংলগ্ন রেল কারশেড এর কাছে আপ লাইন থেকে উদ্ধার হলো তাজা বোমা । পুলিশের অনুমান অত্যন্ত শক্তিশালী বোমা যা ট্রেনকে ডি রেল করতে এবং প্রাণহানি ঘটাতে সক্ষম । স্থানীয় বাসিন্দারা বোমা পড়ে থাকতে দেখে খবর দেয় জিআরপি ও রেল পুলিশকে । ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বোমা উদ্ধার করে । রেললাইনে বোমা পড়ে থাকায় শিয়ালদহ বনগাঁ শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকে দীর্ঘক্ষণ।
Related Articles
মুখ্যমন্ত্রীর অনুদানের কথা ঘোষনার পরই ঘট পুজো বদলে গেলো মূর্তি পুজোয়।
সুদীপ দাস , ৭ অক্টোবর:- মুখ্যমন্ত্রীর মুখ থেকে অনুদানের কথা ঘোষনার পরই অনাড়ম্বর বদলে গেলো আড়ম্বরে। ঘট পুজো বদলে গেলো মূর্তি পুজোয়। আগমনির আনন্দে আবারও খুশির মেজাজ এলাকাবাসীদের মনে। ঘটনাটি চুঁচুড়ার বাবুগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব সমিতির। এবছর এই পুজো ৪৮ তম বর্ষে পদার্পন করতে চলেছে। করোনার জেরে লকডাউনের ফলে বাজেটে টান পরেছিলো পুজো কমিটির। তাই এই […]
আরামবাগের প্রার্থীর উপর হামলার রিপোর্ট নিয়ে বিস্তারিত ব্যাখ্যা চাইল কমিশন।
কলকাতা , ৮ এপ্রিল:- আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল খাঁয়ের উপর হামলার ঘটনায় হুগলি জেলা পুলিশের পাঠানো রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশন ফের বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে। নির্বাচনের দিন বিভিন্ন সংবাদমাধ্যমে ওই প্রার্থীকে বাঁশ দিয়ে আঘাত করার ছবি দেখা গেলেও জেলা পুলিশ সুপারের পাঠানো রিপোর্টে তার কোনো উল্লেখ নেই কেন সে ব্যাপারে কমিশনের তরফ […]
হাসপাতালের আউটডোর টিকিট কাউন্টারে ভিড় কমাতে কিউ আর ব্যবস্থা চালু হচ্ছে।
কলকাতা, ১৯ আগস্ট:- সরকারি হাসপাতালের আউটডোর টিকিট কাউন্টারে ভিড় কমাতে রাজ্য জুড়ে কিউআর ভিত্তিক টিকিট কাটার ব্যবস্থা চালু হচ্ছে। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম সব মেডিক্যাল কলেজ ও স্বাস্থ্য-শিক্ষা প্রতিষ্ঠানের সুপার এবং সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উদ্দেশে এই মর্মে একটি আদেশনামা জারি করেছেন। কয়েকটি হাসপাতালে পাইলট প্রকল্প হিসাবে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আউটডোর টিকিট কাটার […]







