কলকাতা , ১৬ অক্টোবর:- রাজ্য সরকার এখন এজেন্সির পরিবর্তে সরাসরি চুক্তিভিত্তিক পদ্ধতিতে তথ্য প্রযুক্তি কর্মীদের নিয়োগ করছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছন। সাধারন মানুষকে পরিষেবা দিতে তথ্য প্রযুক্তি কর্মীরা রাজ্যের ই গভর্নেন্স সংক্রান্ত প্রযুক্তির মানের অনেক উন্নতি ঘটিয়েছেন বলে তিনি আজ এক টুইট বার্তায় জানিয়েছেন। চুক্তিভিত্তিক কর্মীদের বছরে ৩০ দিনের ছুটি এবং শারীরিক অসুস্থতার জন্যে অতিরিক্ত ১০ দিনের মেডিক্যাল লিভ দেওয়া ছাড়াও নিয়ম মেনে মহিলা কর্মীদের মাতৃত্বকালীন ছুটি দেওয়া হচ্ছে। ৬০ বছরে তাদের চাকরি জীবন শেষ হওয়ার পরে এককালীন তিন লক্ষ টাকা দেওয়া ছাড়াও স্বাস্থ্য সাথী প্রকল্পে তাদের চিকিৎসার খরচ বহন করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
Related Articles
অনাহারে, অর্থাভাবে বিনা চিকিৎসায় প্রাণ গেল গোন্দলপাড়া জুট মিল শ্রমিক উত্তম চৌধুরীর।
হুগলি,১০ ফেব্রুয়ারি:- অনাহারে, অর্থাভাবে বিনা চিকিৎসায় প্রাণ গেল গোন্দলপাড়া জুট মিল শ্রমিক উত্তম চৌধুরীর(45)। উত্তমবাবু চন্দননগর গোন্দলপাড়া জুটমিল সংলগ্ন টিনবাজারের বাসিন্দা। প্রসঙ্গত বিগত প্রায় দু’বছর ধরে বন্ধ গোন্দলপাড়া জুট মিল। মিলবন্ধের পর থেকেই অর্থনৈতিক অনটনে ভুগছিলেন উত্তম বাবু। এরই মধ্যে গত বছর 29 ডিসেম্বর উত্তম বাবুর মা কৃষাণ দাসী মারা যান। এরপর থেকে মানসিকভাবে অবসাদগ্রস্ত […]
খোয়া যাওয়া মোট ২৯৮ টা মোবাইল ফোন উদ্ধার করলো চন্দননগর কমিশনারেটের পুলিশ।
হুগলি , ৫ জানুয়ারি:- নভেম্বর ডিসেম্বর মাসে চুরি ও খোয়া যাওয়া মোট ২৯৮ টা মোবাইল ফোন উদ্ধার করলো চন্দননগর কমিশনারেটের পুলিশ। আজ এইসমস্ত মোবাইলগুলি মোবাইল মালিকদের হাতে তুলে দিলো চন্দননগর কমিশনারেট। উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার হুমায়ুন কবীর। পাশাপাশি সাইবার ফ্রড হয়েছে গত ৬মাসে ৮৬ লাখ ৭৫হাজার টাকা। যার মধ্যে ৬৫ লাখ ২০হাজার টাকার মত উদ্ধার […]
স্কুল শিক্ষিকার অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য হাওড়ার দাশনগরে।
হাওড়া , ১৭ এপ্রিল:- এক স্কুল শিক্ষিকার অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল হাওড়ার দাশনগরে। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান সিঁড়ি থেকে পড়ে দুর্ঘটনাবশত মৃত্যু হতে পারে তাঁর। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, মৃত শিক্ষিকার নাম বন্দনা পাখিরা। তবে, সম্পত্তিগত কারণে এই ঘটনা কিনা […]






