হুগলি,২৯ নভেম্বর:- উত্তরপাড়ায় বিজেপি পার্টি অফিসে পড়লো তালা, নেতার বিরুদ্ধে পড়ল পোষ্টার। বিজেপির উত্তরপাড়া মন্ডলের সভাপতির বিরুদ্ধে পোষ্টার মারলো দলের কর্মীরা । দলের নীচু তলার কর্মীরা নতুন মন্ডল সভাপতিকে মেনে নিতে পারেন নি । শুধু মন্ডল সভাপতির বিরুদ্ধে পোষ্টার মেরেই ক্ষান্ত থাকেনি বিজেপি কর্মিরা । পোষ্টার পড়েছে প্রাক্তন জেলা সহসভাপতি প্রণব চক্রবর্তীর বিরুদ্ধেও । প্রণব চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ তিনি তৃনমূলের দালাল । গতকাল তিনটি উপ নির্বাচনে বিজেপির পরাজয়ের পর রাতে দলের পার্টি অফিসে দুটি তালা মেরে দেয় বিজেপি কর্মীরা । প্রণব বাবু বলেন,দীর্ঘ ৩২ বছর বিজেপির সঙ্গে আছি । কোনো দলীয় কর্মি আমার বিরুদ্ধে এই কাজ করতে পারে আমি বিশ্বাস করি না।উপ নির্বাচনে জিতে তৃনমূল অতি উৎসাহী হয়ে বিজেপির মধ্যে বিভেদ তৈরী করতে চাইছে । বিজেপি কর্মিরা জানিয়েছে তালা মেরে তারা প্রতিবাদ জানিয়েছেন।তৃনমূলের দাবী বিজেপির মধ্যে দ্বন্দ্ব স্পস্ট । শুধু হিন্দমোটর না এবার কোলকাতা রাজ্য বিজেপি অফিসে কোনদিন তালা পড়বে।
Related Articles
মনিপুরের লাগামছাড়া সন্ত্রাসের প্রতিবাদে জয়হিন্দ বাহিনীর ধিক্কার সভা, হুগলি জেলা জুড়ে।
হুগলি, ২৫ জুলাই:- উত্তর পূর্বাঞ্চলের শান্ত রাজ্য মণিপুরে এই যেভাবে লাগাম ছাড়া সন্ত্রাস চলছে, মহিলাদের ওপর নির্মম নির্যাতন হয়েছে, অথচ কেন্দ্রীয় সরকার প্রায় তিন মাস ধরে কোনরকম ব্যবস্থা না নিয়ে কুম্ভকর্ণের ভূমিকা নিয়েছে। তার বিরুদ্ধে গর্জে উঠেছে সারা দেশ। তারই অঙ্গ হিসেবে এদিন পশ্চিমবঙ্গ তৃণমূল জয়হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায় নির্দেশে এবং হুগলি জেলার জয়হিন্দ […]
ফুলবাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার ১
দার্জিলিং,৬ মে:- মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালায় ফুলবাড়ির মার্ডার মোড় এলাকায়। এরপর সেখানে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার করে। ধৃত ব্যক্তির নাম সুমন সরকার। সে ফুলবাড়ির পশ্চিম ধনতলা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি কোনও অপরাধমূলক কাজ ঘটানোর […]
প্রতিষ্ঠা দিবসের সভায় যোগ দিতে, পথেই আক্রান্ত তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা।
হুগলি, ২৮ আগস্ট:- ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় যোগ দিতে আসার পথের আক্রান্ত তৃণমূল ছাত্র পরিষদের সামর্থকরা। বারুইপুর হাওড়া লোকালে হামলার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ। আক্রান্ত ডানকুনি পুরসভার ১১ নাম্বার ওয়ার্ডের পুত্র তথা ছাত্র পরিষদের ওয়ার্ড সভাপতি অর্ণব রায় ও ২১ ওয়ার্ডের ছাত্রনেতা সিদ্ধার্থ রায়। হাওড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসর পর […]








