কলকাতা , ১৪ অক্টোবর:- রাজ্যের পেট্রোল পাম্পে তেল নিয়ে গরমিলের অভিযোগে রাজ্য সরকার তদন্ত শুরু করছে। পেট্রোল পাম্প মালিকদের অভিযোগের প্রেক্ষিতে ক্রেতা সুরক্ষা দপ্তর পুজোর পর থেকেই এই তদন্ত শুরু করবে বলে বিভাগীয় মন্ত্রী সাধন পান্ডে জানিয়েছেন। সম্প্রতি তিনি পেট্রোল পাম্প মালিকদের সংগঠন এর সঙ্গে বৈঠক করেন সেখানে পাম্প মালিকদের তরফে মন্ত্রীকে অভিযোগ জানানো হয় যে কেন্দ্রীয় সংস্থার কাছ থেকে রাজ্যের পেট্রল পাম্পগুলি কম পাচ্ছে। পেট্রোলের ট্যাংকারে কারচুপি করে পেট্রোল পাম্প গুলিতে নির্ধারিত পরিমাণের তুলনায় কম তেল দেওয়া হচ্ছে বলে মালিক সংগঠনের অভিযোগ। রাজ্যের প্রায় 3000 পেট্রলপাম্প রয়েছে তাদের প্রত্যেকের ক্ষতির পরিমাণ মাথাপিছু প্রায় 100 লিটার এর কাছাকাছি বলে মালিক সংগঠনের দাবী।
Related Articles
ঘুসুড়ির জুটমিলে ভয়াবহ অগ্নিকান্ড।
হাওড়া, ১৯ মে:- হাওড়ার ঘুসুড়ির তিরুপতি জুটমিলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে ওই জুট মিলে হঠাৎই আগুন দেখা যায়। এরপর তা ছড়িয়ে পড়ে গোটা গোডাউনে। গোডাউনে প্রায় কোটি টাকার উপর জিনিস মজুত ছিল। অগ্নিকাণ্ড এতটাই ভয়াবহ আকার নেয় যে পুরো গোডাউনের বেশিরভাগ মজুত মালই ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। […]
করোনা নিয়ে লালবাজারে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী।
প্রদীপ সাঁতরা ,৩১ মার্চ:- করোনা আটকাতে লকডাউন গোটা দেশের পাশাপাশি আগামী ১৪ ই এপ্রিল পর্যন্ত এ রাজ্যের চলছে। এমন পরিস্থিতিতে শহর ও তার পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলা নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করতে লালবাজারে গেলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে নিজে লালবাজারে পৌঁছে কিছুক্ষণ লালবাজারে উঠোনে দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল রুম, পাশাপাশি গোয়েন্দা বিভাগে অফিসার মাক্স […]
অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি ও নাকা চেকিং শুরু।
কলকাতা,১৮ ডিসেম্বর:- কলকাতা পুরসভার ভোটগ্রহণ পর্ব অবাধ ও শান্তিপূর্ণ করতে প্রশাসনিক তৎপরতার ছবি ধরা পড়েছে। আজ সকাল থেকেই পুলিশের তরফে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান ও নাকা চেকিং শুরু হয়েছে। কলকাতা সংলগ্ন হাওড়া, ডায়মণ্ড হারবারের বিভিন্ন অংশেও নাকা চেকিং করা হচ্ছে। চিংড়িহাটা এলাকায় বিধাননগর কমিশনারেট ও কলকাতা পুলিশের বিশেষ বাহিনী গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছে। বাইক […]










