স্পোর্টস ডেস্ক , ১৪ অক্টোবর:- করোনা আক্রান্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগাল ফুটবল ফেডারেশন এ খবর জানিয়েছে। ৩৫ বছরের পর্তুগিজ তারকা সুইডেনের বিরুদ্ধে নামার জন্য প্রস্তুত হচ্ছিলেন। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় সুইডেনের বিরুদ্ধে আর খেলতে পারবেন না সিআর সেভেন।রোনাল্ডোর শারীরিক কোনও সমস্যা নেই বলেই জানানো হয়েছে পর্তুগাল ফুটবল ফেডারেশন থেকে। আইসোলেশনে রয়েছেন রোনাল্ডো। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তাকে জাতীয় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সুইডেনের বিরুদ্ধে খেলবে না রোনাল্ডো।’ দলের বাকি সদস্যদের রিপোর্ট নেগেটিভ এসেছে। করোনা হওয়ায় রোনাল্ডো নামতে পারবেন না সিরি আ-তেও। রবিবার জুভেন্তাসের খেলা রয়েছে ক্রোটনের বিরুদ্ধে। চ্যাম্পিয়ন্স লিগে ২০ অক্টোবর ডায়নামো কিয়েভের সামনে জুভেন্তাস। রোনাল্ডোকে ছাড়া সেই ম্যাচে নামতে হবে ইতালির ক্লাবটিকে।
Related Articles
জুটমিলের মধ্যে শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল চন্দননগরে।
হুগলি ,৩ জানুয়ারি:- জুটমিলের মধ্যে শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল চন্দননগরে।গোন্দলপাড়া জুটমিলের শ্রমিক সঞ্জয় দাসের নাইট ডিউটি ছিল।কাজ করত পাটঘরে।কাজের জন্য ওপর থেকে পাট নামিয়ে হাপিয়ে যাওয়ার পর বসেছিল।পরে আবার পাট নামানোর আগে ওপর থেকে পাটের গাট তার গায়ে পড়ে যেতেই যন্ত্রনায় কাতরাতে থাকে।সংগে সংগে সহযোগিরা তাকে মিলের ডিসপেন্সারিতে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় […]
পবিত্র ঈদে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২২ এপ্রিল:- রেড রোডে ঈদ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি অশান্তি সৃষ্টিকারীদেরও একহাত নিলেন তিনি। শনিবার তিনি সোচ্চারে ঘোষণা করেন, জীবন দেব কিন্তু দেশ ভাগ করতে দেব না। পাশাপাশি সকল ষড়যন্ত্র উপেক্ষা করে জনতাকে শান্তি বজায় রাখার আহ্বানও জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘সবাই শান্তিতে থাকুন। প্ররোচনায় পা […]
উত্তরপাড়ার ধারসা থেকে করুণাময়ী পর্যন্ত বাস সার্ভিস চালু হলো।
হুগলি, ৮ জুন:- আবার একটা প্রশংসনীয় কাজ শুরু করল পরিবহন দপ্তর। উত্তরপাড়া পুরসভার চিফ অ্যাডমিনিস্ট্রেটর দিলীপ যাদবের উদ্যোগে শুরু হলো উত্তরপাড়ার ধারসা থেকে করুণাময়ী পর্যন্ত বাস সার্ভিস। বহুদিন ধরে এখানকার বাসিন্দাদের একটা দাবি ছিল এখান থেকে একটি সরকারি বাসে রুটের। কারণ শ্রীরামপুর থেকে বাগবাজার এবং শ্রীরামপুর থেকে করুনাময়ী পর্যন্ত তিন নম্বর বাস রুট আজ প্রায় […]







