হুগলি , ১১ অক্টোবর:- হুগলি জেলার কোন্নগরে বিগ বি অমিতাভ বচ্ছনের ৭৮ তম জন্মদিন পালন করলো তার অনুগামীরা। রবিবার অভিনেতা অমিতাভ বচ্ছনের ৭৮ তম জন্মদিন।সেই উপলক্ষে কোন্নগরে বিগ বি এর জন্মদিন পালন করলো অমিতাভ ফ্যান্স টিম।এদিন এই ফ্যান্স টিমের সভাপতি অশোক মুখার্জীর উদ্যোগে অমিতাভ বচ্ছনের জন্মদিন উপলক্ষে কোন্নগরে কেক কেটে মানুষদের মধ্যে কেক বিলি করে অভিনেতার জন্মদিন পালন করা হয়।এছাড়াও দুঃস্থ মানুষদের দুপুরের খাবারের ব্যবস্থাও করা হয় ফ্যান্স টিমের পক্ষ থেকে।এদিন তাদের প্রিয় অভিনেতার জন্মদিন উপলক্ষে করোনা যোদ্ধাদের সংবর্ধনা দেন অমিতাভ ফ্যান্স টিমের সদস্যরা।এছাড়াও করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায় এর দ্রুত আরোগ্য কামনায় শকুন্তলা কালি মন্দিরে পুজো ও মাজারে চাদর চড়ানো হয়।
Related Articles
চোলাইয়ের ঠেকের বিরুদ্ধে প্রতিবাদে গ্রামের মানুষ।
হাওড়া, ১৮ অক্টোবর:- চোলাই মদের ঠেকের বিরুদ্ধে প্রতিবাদে এবার গ্রামবাসীরা। হাওড়ার রানীহাটি আমতা রোড অবরোধও করেন তাঁরা। অভিযোগ, হাওড়ার পাঁচলা থানার অন্তর্গত গাববেড়িয়াতে রমরমিয়ে চলছিল চোলাইয়ের ঠেক। এমন বেশ কয়েকটি ঠেক চলছিল বেআইনিভাবে। অভিযোগ, সেখানেই রয়েছে একাধিক প্রাইমারি ও হাইস্কুল। এদিনের আন্দোলনে গ্রামবাসীদের সাথে নামেন স্কুল শিক্ষকরাও। রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এদিন […]
অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অভিযোগে সিঙ্গুরে বিক্ষোভ কৃষকদের।
হুগলি , ১৯ জুন:- অবৈধ ভাবে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করার অভিযোগে সিঙ্গুর ভূমি ও ভূমি সংস্কার দফতরের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় এলাকার কৃষক ও তাঁদের পরিবারেরা। অভিযোগ ভূমি সংস্কার দফতরের যোগসাজসে সিঙ্গুরের মাটি মাফিয়ারা প্রকাশ্য দিবালোকে জমির মাটি কেটে বিক্রি করে দিচ্ছে ইটভাটায়। বিশেষ করে সিঙ্গুর ব্লকের বাঘডাঙ্গা-ছিলামোড় গ্রাম পঞ্চায়েত ও নসিবপুর […]
চাকরি থেকে অবসর নিলেও পুলিশ নিয়োগ বোর্ডের চেয়ারম্যান থাকছেন বীরেন্দ্র।
কলকাতা, ১ সেপ্টেম্বর:- রাজ্য সরকার সদ্য অবসর নেওয়া রাজ্য পুলিশের মহানির্দেশক বীরেন্দ্র কে আগামী দু’বছরের জন্য রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে। আগামী দু’বছরের জন্য তাকে ওই পদে নিয়োগ করা হয়েছে।উল্লেখ্য গত মাস থেকেই তিনি রাজ্য পুলিশ নিয়োগ বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার চাকরি থেকে অবসর নিলেও পুলিশ নিয়োগ বোর্ডের চেয়ারম্যান পদে তিনি […]








