কোচবিহার , ৮ অক্টোবর:- কাজে পূনর্বহালের দাবীতে আন্দোলন করতে গিয়ে বিএসএনএল কর্মীদের সাথে বচসা প্রাক্তন সেনাকর্মীদের। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। অভিযোগ, এতদিন প্রাক্তন সেনাকর্মীরাই নিরাপত্তার দায়িত্বে ছিলেন ভারত সঞ্চার নিগম লিমিটেড এর কোচবিহার জেলার সব দপ্তর গুলিতে। কিন্তু ২০১৯ এর অক্টোবরে নিরাপত্তার দায়িত্বে থাকা প্রাক্তন সেনাকর্মীদের ছাঁটাই করে দেওয়া হয়। এরপর থেকেই কাজের পুনর্বহালের দাবিতে বিগত এক বছর থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে প্রাক্তন সৈনিক এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। বৃহস্পতিবার কোচবিহার জেলায় বিএসএনএলের সদর দপ্তর সাগর দিঘীর পাড়ে আন্দোলনে সামিল হন ওই প্রাক্তন সৈনিক সংঘের সদস্যরা। অভিযোগ, বিএসএনএলের কর্মীরা প্রাক্তন সেনাকর্মীদের গালিগালাজ ছাড়াও এদিন গায়ে হাত তোলেন বলে অভিযোগ করেন প্রাক্তন সৈনিকরা। এদিন ওই সংঘের সম্পাদক তপন চৌধুরী অভিযোগ করে বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে সংগঠনের আলোচনা চললেও দেশের প্রাক্তন সেনাকর্মীদের অপমান মেনে নেওয়া যায় না।
Related Articles
কলকাতা পুলিশের ভাঙ্গড় ডিভিশনের আনুষ্ঠানিক উদ্বোধন মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৮ জানুয়ারি:- ঘোষণা হয়েছিল আগেই। সেই ঘোষণা মতো সোমবার আত্ম প্রকাশ করল কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশন। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের এই দশম ডিভিশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সবমিলিয়ে ২০০’রও বেশি পুলিশ কর্মী দায়িত্ব নেবেন ভাঙড়ের আইনশৃঙ্খলা রক্ষার। এই ডিভিশনের আওতায় রয়েছে আটটি থানা। সেগুলি হচ্ছে হাতিশালা, পোলেরহাট, উত্তর […]
রুটির একটা দিক আগুনে বেশিক্ষণ থাকলে জ্বলে যায়-দীপ্সিতা।
হুগলি, ৪ মে:- রুটির একটা দিক আগুনে বেশিক্ষন থাকলে জ্বলে যায়, সরকারটাও তেমন একটা রাজনৈতিক দল অনেক দিন সরকারে বসে থাকলে সেটাও আর কাজের থাকে না। তাই গনতন্ত্রের নিয়ম মেনে সরকারকে নেতাকে মন্ত্রীকে একটু উল্টে পাল্টে দেওয়ার ডাক দিয়ে ভোট প্রচার দীপ্সিতা ধরের। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী দীপ্সিতা ধর বৈদ্যবাটী পৌরসভার ৪ ও ২০ […]
বাড়ির অমতে বিয়ে করায় শ্বশুরবাড়িতে গিয়ে মেয়েকে কোপাল বাবা।
উঃ২৪পরগনা,৮ ডিসেম্বর:- বাবার অমতে মেয়ে বিয়ে করায় মেয়ের শ্বশুর বাড়িতে ঢুকে দাঁ ও কুড়োল দিয়ে এলো পাথারি কোপাল বাবা। ঘাড়ে, মাথায় হাতে পিঠে আঘাত নিয়ে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসা মেয়ে। রবিবার সকালে ঘটনাটি অশোকনগর এগারো নম্বর ওয়ার্ডের গোলবাজার এলাকার ঘটনা। পরিবার সুত্রে জানা যায় মাস দুই আগে গোলবাজার এলাকায় শঙ্কর হালদার কে ভালেবেসে […]








