চিরঞ্জিত ঘোষ , ৮ অক্টোবর:- বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানে বাধা দেওয়ার অভিযোগে রাস্তা অবরোধ ডানকুনিতে। ডানকুনিতে বিজেপি সমর্থকদের গাড়ি আটকে দেয় পুলিশ ।প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মি সমর্থকরা। হুগলির আরামবাগ, গুরাপ, ধনিয়াখালী, চুঁচুড়া, পান্ডুয়া, বলাগড় সহ বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মিরা নাবন্নের উদ্যেশ্যে রওনা দেয় দূর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে ধরে। ডানকুনিতে তাদের র্যালি আটকায় পুলশি। আজ সকাল থেকেই ডানকুনি দিল্লী রোড ও দূর্গাপুর রোডে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় করা হয় ব্যারিকেড। নবান্ন অভিযানকে ঘিরে তীব্র যানজটের সৃষ্টি হয়।বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর অবরোধ তুলতে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী ও সমর্থকরা। পরে অবরোধ তুলতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়।
Related Articles
চারদিনের ফুলমেলায় মানুষের ঢল হাওড়ায়।
হাওড়া, ১০ জানুয়ারি:- হাওড়ায় চারদিনের ফুলমেলায় মানুষের ঢল, বাংলার বিভিন্ন নার্সারির ফুল ও ফলের গাছের সমারোহ ঘটেছে এবারের মেলায়। কয়েক হাজার প্রজাতির ফুলের সমারোহে শুরু হয়েছে এবারের ‘হাওড়া ফুলমেলা’। হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ শ্যামল মিত্রের উদ্যোগে মধ্য হাওড়ার বিজয়ানন্দ পার্কে আয়োজিত এই ফুলমেলার উদ্বোধন করেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তরের মন্ত্রী অরূপ […]
ঈদে হারানো বৃদ্ধা উদ্ধার আগমনী র মাসে , পুজোর আগেই মা এলো ডানকুনিতে।
চিরঞ্জিত ঘোষ , ৭ অক্টোবর:- আগস্টের এক বকরিদের দিন বৃদ্ধা মা বাড়ি থেকে বেরিয়ে হারিয়ে গিয়েছিলেন। কিন্তু বাতাসে আগমনীর বার্তা বইয়ে আসার সাথে সাথে হারানো মাকে খুঁজে পেলেন ছেলে। বুধবার সন্ধ্যায় বি গার্ডেন পুলিশ লাইনের কাছে মা ও ছেলে এই মিলন দৃশ্যের সাক্ষী হয়ে থাকলেন অনেকেই। করোনা পরিস্থিতিতে জীবনের অনেক কিছুই বদলে গেলেও মাকে ফিরে […]
ডেঙ্গি মোকাবিলায় সচেতনতা শিবির বৈদ্যবাটি পুরসভায়।
হুগলি, ১৬ নভেম্বর:- ডেঙ্গি মোকাবিলায় সচেতনতা শিবির করল বৈদ্যবাটি পুরসভা।বুধবার পুরসভার সভাকক্ষে পুরসভার স্বাস্থ্য, সাফাই বিভাগের কর্মীরা হাজির ছিলেন। এ ছাড়া জেলা স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক ও পতঙ্গবিদরা ডেঙ্গি মোকাবিলায় বেশ কিছু কর্মসূচির কথা উল্লেখ করেন। সেখানে উপস্থিত ছিলেন বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো ও চেয়ারম্যান ইন কাউন্সিল মহুয়া ভট্টাচার্য। পুরপ্রধান বলেন, ডেঙ্গি মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ […]








