স্পোর্টস ডেস্ক , ৬ অক্টোবর:- বেঙ্গালুরুর বিভিন্ন প্রান্তে আইপিএল নিয়ে বেটিং চক্র সক্রিয় হওয়ার প্রমাণ পায় পুলিশ। পুতেনাহাল্লি, কোনানকুন্তে এবং বায়াতারায়ানপুর থেকে চার সন্দেহভাজনকে গ্রেফতার করেছে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ বা সিসিবি। ধৃতদের কাছ থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা এবং ছটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে খবর। অভিযুক্ত সন্দেহে বেঙ্গালুরু এবং মিরাট থেকে এক হোটেল ম্যানেজার সহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। অন্যদিকে উত্তরপ্রদেশের মিরাটেও জাঁকিয়ে বসেছে আইপিএল বেটিং চক্র। গোপন সূত্রে খবর পেয়ে শহরের একটি হোটেল থেকে ম্যানেজার সহ পাঁচ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে বেশকিছু ল্যাপটপ এবং মোবাইল ফোল উদ্ধার করেছে পুলিশ। এই অপরাধের সঙ্গে আর কে বা কারা যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আইপিএল বেটিং নিয়ে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।
Related Articles
বিনিয়োগকারীদের উৎসাহ দিতে , শিল্পের জমিতে প্রাথমিক পরিকাঠামো তৈরির ভার নিচ্ছে রাজ্যসরকার।
কলকাতা, ৩ আগস্ট:- রাজ্যে বৃহৎ শিল্প স্থাপনে বিনিয়োগকারীদের উৎসাহ দিতে রাজ্য সরকার শিল্পের জন্য নেওয়া জমিতে প্রাথমিক পরিকাঠামো তৈরি করে দেওয়ার ভার নিজের হাতে নিচ্ছে। রাজ্য শিল্পোন্নয়ন নিগম সূত্রে জানা গিয়েছে বৃহৎ শিল্পে বিনিয়োগের জন্য জমি পছন্দ করলেও অনেক সময় জল, রাস্তা, বিদ্যুতের মতো প্রাথমিক পরিকাঠামো তৈরি করতে সংশ্লিষ্ট সংস্থাকে অসুবিধার সম্মুখীন হতে হয়। এই […]
আজই হাওড়ায় করোনা হটস্পটগুলি পরিদর্শন করছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক দল।
হাওড়া,২৪ এপ্রিল:- করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ হাওড়া এলেন কেন্দ্রীয় পপর্যবেক্ষক দল। তারা হাওড়ার বিভিন্ন হটস্পট, কোভিড হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টার, এবং বাজার পরিদর্শন করবেন। প্রশাসন সূত্রে খবর, হাওড়ায় যে হটস্পটগুলি তারা পরিদর্শন করতে পারেন তারমধ্যে রয়েছে সালকিয়া, পিলখানা, পিএম বস্তি এবং চড়া বস্তি। এছাড়া হাওড়ায় যে ২টি কোভিড হাসপাতাল আছে সত্যবালা আইডি হাসপাতাল ( […]
পাড়ায় সমাধানে কাঞ্চন মল্লিক।
হুগলি, ৩০ আগস্ট:- “হাতের পাঁচটা আঙুল সমান নয়। যারা বলছেন আমাকে দেখা যায় না,তাদের অনুষ্ঠানেই আমি এসেছি। সেই ছবি গোল গোল দাগ করে দেখিয়ে দিয়ে বলবো এই যে আমি”। পাড়ায় সমাধান কেমন চলছে তা দেখতে উত্তরপাড়ায় আসেন পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেদিন স্থানীয় বিধায়ক কাঞ্চন মল্লিককে দেখা যায়নি। উত্তরপাড়ার তৃনমূল কর্মি কাউন্সিকরদের একাংশের […]








