হাওড়া , ৫ অক্টোবর:- রবিবার রাতে টিটাগড় থানার সামনে দুষ্কৃতীদের গুলিতে খুন হন বিজেপি নেতা মণীশ শুক্লা। এই হত্যার প্রতিবাদে সোমবার দুপুরে বিজেপি যুব মোর্চা কর্মীদের বিক্ষোভ প্রদর্শন হয় হাওড়া ময়দানে। এদিন বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় বিজেপি যুব মোর্চার কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। শেষমেশ কর্মসূচি সফল করে বিজেপি যুব মোর্চা কর্মীরা। পরে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
Related Articles
ডানকুনিতে গ্রেপ্তার এক বাংলাদেশী।
হুগলি, ১৭ মে:- ডানকুনিতে গ্রেফতার এক বাংলাদেশী। গোয়েন্দা বিভাগের তথ্য পেয়ে ডানকুনির মনোহরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় মহম্মদ সাহাদাত হোসেনকে। আজ তাকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা সাহাদত হোসেন ২০২০ সালে ভারতে আসেন টুরিস্ট ভিসায়। তিন মাসের ভিসার মেয়াদ শেষ হওয়ার পর থেকে ভারতেই থেকে যায়। ডানকুনির মনোহরপুরে […]
ক্যারাটের ব্ল্যাক বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হলো হুগলীর রিষড়া বাগপাড়ায়।
হুগলি,১ ফেব্রুয়ারি:- শুধু রাজ্যে নয়, সমগ্র দেশে যেভাবে নারী নিগ্রহ বাড়ছে, তাতে নারীশক্তি বাড়াতে ক্যারাটে শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। সেকথা মাথায় রেখেই ইতিমধ্যে রাজ্য সরকারের নির্দেশে স্কুলে-স্কুলে মহিলাদের ক্যারাটে প্রশিক্ষন শিবির শুরু হয়েছে। রাজ্যে ক্যারাটের প্রশিক্ষন জোর দিয়েছে রাজ্য ক্যারাটে অ্যাসোসিয়েশনও। এবারে ক্যারাটের শ্রেষ্ঠ স্বীকৃতি ব্ল্যাক বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হলো হুগলীর রিষড়া বাগপাড়ায়। এই পরীক্ষায় পুরুষ-মহিলা […]
যানজট ও দুর্ঘটনা এড়াতে পূজোর আগে জরুরী ভিত্তিক রাস্তা মেরামতির নির্দেশ।
কলকাতা, ১৩ অক্টোবর:- পুজোর সময় যানজট ও দুর্ঘটনা এড়াতে পূর্ত দফতরের অধীনে থাকা রাস্তাগুলি জরুরি ভিত্তিতে মেরামত করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের একাধিক এলাকায় টানা বৃষ্টির জেরে রাস্তা বেহাল হয়ে পড়েছে। এর জেরে যান চলাচলের সমস্যা তৈরি হচ্ছে, দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বলে পুলিশের তরফে পূর্ত দফতরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এর প্রেক্ষিতে আজ নবান্নে আজ […]










