কলকাতা , ৫ অক্টোবর:- রাজ্য সরকার ব্যারাকপুরের বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের তদন্তভার সিআইডি-র হাতে তুলে দিয়েছে। দুপুরে উত্তপ্ত এলাকায় গিয়ে সিআইডির আধিকারিকেরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ফটোগ্রাফি ও ভিদোগ্রফি করা হয়। থানায় আধিকারিকদের সঙ্গে কথা বলেন সি আইডি আধিকারিকেরা। অন্যদিকে সিআইডি তদন্তে অনাস্থা প্রকাশ করে ওই ঘটনার সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজেপি। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, পশ্চিমবঙ্গ পুলিশ হল ম্যাজিশিয়ান। কী করে খুনের ঘটনাকে আত্মহত্যা প্রমাণ করতে হয় তাতে তারা সিদ্ধহস্ত। এর আগে হেমতাবাদে সেই উদাহরণ দেখা গেছে। তাই এই পুলিশের ওপর তাদের কোনও ভরসা নেই বলে বিজেপি নেতা জানিয়েছেন।
Related Articles
কানাইপুরে করোনা আক্রান্তের খোঁজ মিলতেই তৎপর প্রশাসন।
হুগলি,৪ মে:- হুগলি জেলার কোন্নগরের কানাইপুরে করোনা আক্রান্তের হদিস মিলতেই তৎপর প্রশাসন।কানাইপুর নপাড়া এলাকায় এক সব্জি বিক্রেতার শরীরে করোনা ভাইরাসের হদিস মেলে।সোমবার সকাল থেকেই পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদবের উদ্যোগে ও দমকলের সাহায্যে নপাড়া এলাকা সানিটাইজ করা হয়।প্রধান জানান পুরো কানাইপুর এলাকা সানিটাইজ করা হবে।কানাইপুর আদর্শনগর ও নপাড়া এলাকা নিয়ে তিনজনের শরীরে করোনা ভাইরাসের হদিস মিলেছে […]
শিবরাত্রির পুণ্য দিনে প্রচার শুরু করলেন বালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ রানা চট্টোপাধ্যায়।
হাওড়া, ১১ মার্চ:- শিবরাত্রির পুণ্য দিনে বালির কল্যাণেশ্বর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাঃ রানা চট্টোপাধ্যায়। নন্দীগ্রামে মাননীয়া মুখ্যমন্ত্রীর আঘাত নিয়ে বিরোধীরা যেভাবে কটাক্ষ করছে তার তীব্র প্রতিবাদ জানান তিনি। একজন চিকিৎসক হিসেবে তিনি বলেন মুখ্যমন্ত্রীর পায়ের আঘাতের যন্ত্রণা কতটা যে মারাত্মক হতে পারে তিনি তা ভেবেই আমি […]
বন্ধ ডানকুনি শিয়ালদা লোকাল চরম দুর্ভোগে যাত্রীরা।
হুগলি, ২৩ জানুয়ারি:- ১০০ ঘণ্টার জন্য পূর্ব রেলের লাইনের পরিকাঠামো গত কাজের জন্য ২৩শে জানুয়ারি থেকে ২৭শে জানুয়ারি পর্যন্ত শিয়ালদহ ডানকুনি শাখায় বন্ধ ট্রেন চলাচল। পূর্ব রেলের পক্ষ থেকে ট্রেন চলাচল বন্ধ থাকার কথা আগেই জানিয়ে দেয়া হয়েছিল। তবু সকাল থেকে চোখে পড়ছে ডানকুনি স্টেশনে যাত্রী ভোগান্তি। সকাল থেকেই দেখা যাচ্ছে শিয়ালদা গামী বহু যাত্রী […]







