চিরঞ্জিত ঘোষ , ৪ অক্টোবর:- সারা দেশজুড়ে উত্তাল যোগী রাজ্যের ধর্ষণকাণ্ডকে কেন্দ্র করে তারই প্রতিফলন বিক্ষোভের আঁচ দেখা গেল এই রাজ্যে গতকাল মুখ্যমন্ত্রীর মিছিলের পর আজ চন্ডীতলা বিধান সভার হুগলি জেলা পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জির উদ্যোগে চন্ডীতলা কলাছড়া থেকে গরলগাছা হনুমান মন্দির পর্যন্ত এক মহামিছিল হয়। মহামিছিলে উপস্থিত ছিলেন শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব প্রেসিডেন্ট অরিন্দম গুইন হুগলি জেলার পূর্ত কর্মদক্ষ সুবীর মুখার্জি সহ চন্ডীতলা এলাকার তৃণমূল বরিজহাটি ও কলাছড়া এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। এই মিছিল থেকে যোগী আদিত্যনাথ এর কুশপুতুল পোড়ানো হয়। পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি বলেন যে সমস্ত বিজেপি নেতৃত্ব ধর্ষিতার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন তারা কুলাঙ্গার। আজকে এক ধর্ষিতা নারীর আর্তনাদ তার বাবা-মার কান্না যোগীর কানে পৌঁছায় নি। আগামী দিনে এর থেকেও বড় আন্দোলন হবে বলে জানান তিনি।
Related Articles
হসপিটালের ভেতরেই অনশনে বসলেন করোনার কর্মরত কর্মীরা।
হুগলি , ২৪ এপ্রিল:- আরামবাগ হসপিটালের ভেতরে অনশনে বসলেন করোনার কর্মরত কর্মীরা। ওই কর্মীদের বক্তব্য আমরা যে এক বছর ধরে করোনা রোগীদের দেখভাল করে এসেছি এখন আমাদেরকেই বহিষ্কার করা হচ্ছে। এ বিষয়ে কেউ পদক্ষেপ নিচ্ছে না। এক বছর ধরে করোনা মহামারী বেড়েছিল সেই সময় আমরা এই ২২ জন কর্মী জোটবদ্ধ হয়ে কাজ করেছিলাম। আর সেই […]
তৃতীয় ঢেউ মোকাবিলায় চিকিৎসা পরিকাঠামো বাড়ানোর জোর দিচ্ছে রাজ্য সরকার।
কলকাতা, ২৪ আগস্ট:- করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলায় শিশু এবং গুরুতর সংক্রমিত দের চিকিৎসা পরিকাঠামো বাড়ানোর ওপর রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে । সেই কারণে বিভিন্ন হাসপাতালে সিসিইউ শয্যার সংখ্যা বাড়ানো হচ্ছে। একইসঙ্গে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট বা পিকু এবং নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট বা নিকু র সংখ্যাও বাড়ানো হচ্ছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা […]
চুরির প্রকোপ বাড়লেও মিলছে না কোনো কিনারা , বাধ্য হয়ে স্থানীয়দের ক্ষোভ আরামবাগে।
আরামবাগ, ৩০ ডিসেম্বর:- চুরির প্রকোপ বাড়ছে আরামবাগে। দিনের পর দিন চুরির ঘটনা ঘটছে আরামবাগ পৌরসভা জুড়ে। চুরি চক্রের হদিশ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ স্থানীয় মানুষের। ফের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আরামবাগ শহরে। ঔষধের দোকানে চুরির ঘটনায় নিন্দার ঝড় শহরজুড়ে। স্থানীয় সুত্রে জানা গেছে, আরামবাগ রবীন্দ্র ভবনের সামনে সারদামনি ঔষধের দোকানের পিছনের জানালা ভেঙে চুরি হয়। […]







